ঈদের তারিখ জানালো ইন্দোনেশিয়া ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৯:৪৮ পিএম


ঈদের তারিখ জানালো ইন্দোনেশিয়া ও ভারত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সিয়াম সাধনার মাস রমজান শেষে খুশির সওগাত নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ভারত ও ইন্দোনেশিয়া। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশ দুটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে , আগামী শনিবার (২১ মার্চ) সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়, ভারত ও ইন্দোনেশিয়ার আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশ দুটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ২৯ বা ৩০ দিনে মাস নির্ধারিত হওয়ায় চাঁদ দেখা না যাওয়ার প্রেক্ষিতে আগামী শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভারত ও ইন্দোনেশিয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ মালয়েশিয়াতেও বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মালয়েশিয়া সরকারও আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে এশিয় দেশগুলোতে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission