ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০২:০১ পিএম


ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

বিজ্ঞাপন

মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। একটি মাঝপথেই বিকল হয়ে পড়ে, আর অন্যটি প্রতিরোধের চেষ্টা চালায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। তবে সেটি ভূপাতিত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঘটনাটি ইঙ্গিত দিচ্ছে, তেহরানের কাছে পূর্বে ধারণার তুলনায় আরও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পেন্টাগন।

চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র। যুক্তরাজ্যের অনুমতিতে ব্যবহৃত এই ঘাঁটি থেকে অতীতে আফগানিস্তান ও ইরাকে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানে সেখানে বোমারু বিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত তিনটি যুদ্ধজাহাজ এবং প্রায় ২ হাজার ৫০০ মেরিন সেনা পাঠাচ্ছে। দীর্ঘায়িত এই সংঘাতের দ্রুত অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

চাগোস দ্বীপপুঞ্জ ভবিষ্যতে মরিশাসের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাম্প্রতিক এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়তে পারে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission