ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঈদের দিনেও ইরানের একাধিক শহরে মুহুর্মুহু বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সকালেও ইসরায়েলি ও মার্কিন বাহিনীর জোরালো হামলায় ইরানের রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে।

শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে যখন মুসলিম উম্মাহ ঈদের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়েই তেহরান ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে দফায় দফায় বিমান হামলার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তেহরান, শাহরাক-ই মহল্লাতি, শাহরাক-ই পারদিস এবং কারাজ এলাকায় ইসরায়েলি ও আমেরিকান যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম ‘খবরঅনলাইন’ ও আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর’ নিশ্চিত করেছে, শনিবার ভোরে তেহরানের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে।

ভয়েস অব আমেরিকা পার্সিয়ান সার্ভিসের তথ্যমতে, তেহরানের পশ্চিমাঞ্চলীয় একবাতান জেলা এবং সিটি অলিম্পিক ভিলেজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরও পড়ুন

পশ্চিম তেহরানে একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের ফলে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজধানী ছাড়াও তেহরানের দক্ষিণে শাহর-ই রে, তাবরিজ এবং ইসফাহানেও বিমান হামলার খবর পাওয়া গেছে। এমনকি তেহরানের উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পার্বত্য এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণ শোনা গেছে। তবে ঈদের এই ভোরে হওয়া হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, তারা ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু অভিমুখে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার