ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রয়টার্সের অনুসন্ধানে নতুন তথ্য

বাহরাইনে ভয়াবহ হামলায় ইরান নয়, দায়ী যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বাহরাইনে ঘটে যাওয়া এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের অনুসন্ধানে ইঙ্গিত মিলেছে, এই হামলার জন্য শুরুতে ধারণা করা ইরান নয় বরং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দায়ী থাকতে পারে।

গত ৯ মার্চ সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় সংঘটিত ওই বিস্ফোরণে ৩০ জনের বেশি মানুষ আহত হন এবং আশপাশের বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে এটি ইরানের ড্রোন হামলা বলে মনে করা হলেও তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র।

বাহরাইন সরকার স্বীকার করেছে, বিস্ফোরণের সঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। তবে তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি একটি ইরানি ড্রোনকে সফলভাবে প্রতিহত করেছিল এবং এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

তদন্তে যুক্ত মার্কিন গবেষকরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থান করা একটি মার্কিন প্যাট্রিয়ট ব্যাটারি থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। ওপেন-সোর্স ভিডিও এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে তারা ‘মাঝারি থেকে উচ্চ’ মাত্রার নিশ্চিততার সঙ্গে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত আকাশেই বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে, নিচু দিয়ে উড়ে আসা একটি ড্রোনকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই ড্রোনের সঙ্গে সংঘর্ষে বিস্ফোরিত হয়, যার ফলেই ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি এই বিশ্লেষণ সঠিক হয়, তাহলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিরোধ কৌশলের উদাহরণ। এতে বেসামরিক মানুষের জীবন ও সম্পদ গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে।

আরও পড়ুন

এই ঘটনা আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনেছে স্বল্পমূল্যের ড্রোন প্রতিহত করতে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে গিয়ে কখনো কখনো উল্টো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা