হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১০:৫২ এএম


হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে অসুস্থতার কারণে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন

হাসপাতালে তার সঙ্গে ছিলেন ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়েও তিনি একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এবারও গুরুতর কোনো সমস্যা নেই বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। সূত্র : ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission