ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সাম্প্রতিক বড় পতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক বাজারে সোনার দাম এক লাফে ২ শতাংশের বেশি বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৭ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির মার্কিন সোনার ফিউচার ৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৬ দশমিক ১০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দরপতনই মূলত এই উত্থানের প্রধান কারণ। ডলার দুর্বল হওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য সোনার তুলনামূলকভাবে সস্তা হয়ে ওঠে, ফলে চাহিদা বৃদ্ধি পায়। পাশাপাশি তেলের দাম কমে যাওয়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কাও কিছুটা কমেছে।

ওসিবিসি’র কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং ডলারের দুর্বলতার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা আবারও বাড়ছে। তিনি বলেন, সাময়িকভাবে বাজার থেকে চাপের মুখে পড়লেও এখন সোনা আবার ঘুরে দাঁড়াচ্ছে।

বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে সোনার বাজার ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি, ডলারের গতিপ্রকৃতি এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল থাকবে। তবে প্রকৃত সুদের হার উল্লেখযোগ্যভাবে না বাড়লে বর্তমান পুনরুদ্ধার অব্যাহত থাকতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির খবরেও বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং একটি সমঝোতা প্রস্তাব পাঠানো হয়েছে। এতে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ কমাতে সহায়ক হয়েছে।

অন্যদিকে, সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। জেপি মরগান জানিয়েছে, ডলারের শক্ত অবস্থান ও ঝুঁকি কমার কারণে সোনার এখনও সংঘাত-পূর্ববর্তী অবস্থানের তুলনায় প্রায় ১৭ শতাংশ নিচে রয়েছে। তবে এই পতনকে অনেক বিনিয়োগকারী কৌশলগত ক্রয়ের সুযোগ হিসেবে দেখছেন।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও উত্থান দেখা গেছে। স্পট রুপার দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩ দশমিক ৭৮ ডলারে, প্লাটিনাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭৮ দশমিক ১০ ডলারে এবং প্যালাডিয়াম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬১ দশমিক ৫৬ ডলারে পৌঁছেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
দেশের বাজারে কমল সোনার দাম
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি