পা পিছলে পড়ে কাঁধে চোট পেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ০৪:৩২ পিএম


পা পিছলে পড়ে কাঁধে চোট পেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৯ মার্চ) এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কাঁধে আঘাত পেয়েছেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেলাত্তিকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই আনুষ্ঠানিক অভ্যর্থনা চলাকালে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অতিথিকে অভ্যর্থনা জানানোর সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যান ইসহাক দার।

তার ছেলে আলি দার জানান, দুর্ঘটনায় দারের কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। তবে এক্সরে রিপোর্টে গুরুতর কোনো জটিলতা ধরা পড়েনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ ও সতর্কতার মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রাখা হবে।

বিজ্ঞাপন

এদিকে আঘাত পাওয়ার পরও দায়িত্বে অবিচল ছিলেন দার। দিনব্যাপী গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকগুলোতে অংশ নেন তিনি। রাত প্রায় ৯টার দিকে দিনের আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের অনুরোধে চিকিৎসা পরীক্ষা করান।

রোববার ইসলামাবাদে সৌদি আরব, মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে মিলিত হন। মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট উত্তেজনা নিরসনে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়েই এসব আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৈঠক শেষে ইসহাক দার জানান, ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সংকট সমাধানে পাকিস্তানের ভূমিকার ওপর আস্থা প্রকাশ করেছে।

তিনি বলেন, দুই পক্ষের মধ্যে অর্থবহ আলোচনা আয়োজন করতে পারলে পাকিস্তান তা সম্মানের সঙ্গে গ্রহণ করবে।

এদিকে অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা চলমান সংঘাতের কারণে আঞ্চলিক জনজীবন ও অর্থনীতিতে যে মারাত্মক প্রভাব পড়ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র: আরব নিউজ

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission