ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশি নারীকে হত্যার বিষয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশি নারী নিলুফার ইয়াসমিন (৪২) হত্যাকাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করে তিনি এ ঘটনাকে অভিবাসন নীতির সঙ্গে যুক্ত করেছেন।

গত ২ এপ্রিল ফ্লোরিডায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাতুড়ি দিয়ে পিটিয়ে ইয়াসমিনকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে একটি পোস্টে হামলার সিসিটিভি ভিডিও শেয়ার করেন। তিনি ওই ভিডিওকে জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্যগুলোর একটি বলে উল্লেখ করেন এবং হত্যাকারীকে পশু হিসেবে আখ্যা দেন।

একই পোস্টে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতিকে দায়ী করেন ট্রাম্প। তার দাবি, বাইডেন প্রশাসনের নীতির কারণে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অপরাধপ্রবণ ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছে।

ট্রাম্প আরও অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অপরাধী ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিচ্ছে। তিনি হাইতিয়ান নাগরিকদের জন্য চালু থাকা অস্থায়ী সুরক্ষা কর্মসূচির ও সমালোচনা করেন এবং তা বাতিলের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রায় ৩ লাখ ৫০ হাজার হাইতিয়ান নাগরিক এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাচ্ছেন। তবে এ কর্মসূচি বাতিলের ট্রাম্প প্রশাসনের উদ্যোগ চলতি বছরের শুরুতে এক ফেডারেল বিচারক স্থগিত করেন।

অন্যদিকে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিবাসন কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে। তাদের তথ্য অনুযায়ী, জোয়াচিন ২০২২ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং একই বছর তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি হয়। পরে তিনি অস্থায়ী সুরক্ষা কর্মসূচির আওতায় থাকার অনুমতি পান, যা ২০২৪ সালে শেষ হয়।

আরও পড়ুন

এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইয়াসমিনের স্মরণে ঘটনাস্থল সংলগ্ন একটি গ্যাস স্টেশনের বাইরে অস্থায়ী স্মৃতিচিহ্ন স্থাপন করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
আলবানিজ বলেন, ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টমানের সঙ্গে কথা বলে তিনি এই ঘটনায় অস্ট্রেলিয়ার চরম উদ্বেগের কথা জানিয়েছেন।
জাতিসংঘে ওপেনএআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম বেকড বিনস অনেকেরই পছন্দের খাবার। তবে সেই বেকড বিনসই যদি রান্না করা হয় বিশাল এক হাঁড়িতে, তাহলে তা হয়ে উঠতে পারে বিশ্ব রেকর্ডের অংশ। এমনই এক নজির গড়েছে তুরস্কের কেলকিট শহর।
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
বারবার পুলিশের চোখ ফাঁকি দিয়েও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। গ্রেপ্তার এড়াতে নিজের বাড়ির আলমারিতে লুকিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি।
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
জন্মসূত্রে সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে দেশটির সরকার।
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
আরও পড়ুন
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
প্রথমবার বাড়ি কিনছেন? মর্টগেজের বাইরে যে খরচগুলো আসবে
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ড পেতে মানতে হবে ৮ শর্ত