ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ, যা বললেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তার বর্তমান মেয়াদ শেষ হলে তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না।

সংবিধান অনুযায়ী, দুই মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালে এলিসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনো রাজনৈতিক ভূমিকায় ফেরার পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

বার্তাসংস্থাটি তাদের খবরে বলেছে, প্রেসিডেন্ট হওয়ার আগে যেমন তিনি রাজনীতিতে জড়িত ছিলেন না, দায়িত্ব শেষ হওয়ার পরও তেমনই রাজনীতির বাইরেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাক্রোঁ।

আরও পড়ুন

গ্রিক সাইপ্রাস প্রশাসনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, তার শেষ মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো— আগের সাফল্যগুলো ধরে রাখা এবং এগিয়ে নেওয়া, পাশাপাশি যেসব কাজ সঠিকভাবে সম্পন্ন হয়নি, সেগুলো পুনর্বিবেচনা করা।

তার মতে, অর্জন ও অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন প্রধান কাজ।

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ও শুক্রবার অনুষ্ঠিত ইউরোপীয় কাউন্সিলের অনানুষ্ঠানিক বৈঠক উপলক্ষে নিকোসিয়া সফর করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেখানে তাকে স্বাগত জানান গ্রিক সাইপ্রাস প্রশাসনের নেতা নিকোস ক্রিস্টোডুলিদেস।

চলতি বছরের প্রথম ভাগে তথা জানুয়ারি-জুন পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছে সাইপ্রাস। মূলত ইইউ কাউন্সিলের সভাপতিত্ব প্রতি ৬ মাস অন্তর সদস্য দেশগুলোর মধ্যে আবর্তিত হয়ে থাকে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেক্সাসে ৩২ বছর পর সিনেটে ডেমোক্র্যাটদের জয়, ইতিহাস গড়লেন টালারিকো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জেমস টালারিকো।
টেক্সাসে ৩২ বছর পর সিনেটে ডেমোক্র্যাটদের জয়, ইতিহাস গড়লেন টালারিকো
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথমবার নির্বাচিত হলেন সমকামী পুরুষ ক্রিস পাপাস 
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ক্রিস পাপাস।
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথমবার নির্বাচিত হলেন সমকামী পুরুষ ক্রিস পাপাস 
জর্জিয়ায় সিনেট আসন ধরে রাখলেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান সিনেটর জন ওসফ।
জর্জিয়ায় সিনেট আসন ধরে রাখলেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি অ্যান্ড্রুজ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বড় চমক দেখিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ।
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি অ্যান্ড্রুজ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফরিস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে এই পদে বসবেন ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিস।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফরিস
আরও পড়ুন
‘ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি, এলাকায় জ্বালাচ্ছে দোজখের আগুন’
রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম
একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী