ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত: গোয়েন্দা রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:০৪ পিএম
ফাইল ছবি

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর কয়েক সপ্তাহের প্রচণ্ড বিমান হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, তেহরানের অস্ত্রাগারে এখনো হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। এসব সমরাস্ত্র তারা পাহাড়ের নিচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ও গোপন বাঙ্কারগুলোতে লুকিয়ে রেখেছে, যা বর্তমান যুদ্ধবিরতির সময়ে পুনরায় সচল করার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানানো হয়, পেন্টাগনের দাবি অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা ‘চূর্ণ’ হয়ে গেলেও মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। যুদ্ধের শুরুতে তাদের কাছে প্রায় আড়াই হাজার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল, যার এক হাজারটিরও বেশি এখনো ব্যবহারের উপযোগী রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘কার্যত ধ্বংস’ বলে দাবি করলেও গোয়েন্দারা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পাহাড়ের গভীরে নির্মিত হওয়ায় সাধারণ বিমান হামলায় সেগুলো ধ্বংস করা অসম্ভব।

আরও পড়ুন

ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন তারা মূলত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সুড়ঙ্গগুলো বন্ধ করতে পেরেছিলেন, কিন্তু ভেতরে থাকা লঞ্চার বা মূল সমরাস্ত্রগুলো অকেজো করতে পারেননি। ফলে ইরান লড়াইয়ের এই বিরতিকে তাদের ভূগর্ভস্থ কমপ্লেক্স থেকে লঞ্চারগুলো উদ্ধার ও মেরামতের কাজে ব্যবহার করার সুযোগ পাচ্ছে।

গোয়েন্দা প্রতিবেদনে ইরানের বর্তমান সামরিক শক্তির একটি খতিয়ান তুলে ধরেছে। সেখানে বলয়া হয়, ইরানের অর্ধেকেরও বেশি লঞ্চার ক্ষতিগ্রস্ত হলেও হাজার হাজার স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল এখনো তাদের হাতে রয়েছে। এছাড়া যুদ্ধের শুরুতে থাকা ড্রোনের ৫০ শতাংশের বেশি ধ্বংস হলেও তেহরান এখন রাশিয়া বা চীন থেকে ড্রোন প্রযুক্তি সংগ্রহের চেষ্টা করছে। এছাড়াও পারস্য উপসাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলার জন্য এখনো কার্যকর ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে দেশটির কাছে।

সিআইএ-র সাবেক বিশ্লেষক কেনেথ পোলাক সতর্ক করে বলেছেন, ইরানিরা তাদের বাহিনীকে দ্রুত উদ্ভাবন ও পুনর্গঠন করার অসাধারণ ক্ষমতা রাখে। এই অজেয় শক্তির বার্তা নিয়েই শনিবার পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার।

মার্কিন বিশ্লেষকদের মতে, ইরান যদি লড়াইয়ের এই সময়টুকুকে তাদের প্রতিরক্ষা শিল্প পুনর্গঠনে ব্যবহার করতে পারে, তবে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি মেনে নেওয়া হলে ইরান দ্রুততম সময়ে তাদের আগের সামরিক শক্তিতে ফিরে আসতে সক্ষম হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথমবার বাড়ি কিনছেন? মর্টগেজের বাইরে যে খরচগুলো আসবে
যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কিনতে গেলে শুধু বাড়ির দাম, ডাউন পেমেন্ট আর মাসিক মর্টগেজের কিস্তি হিসাব করলেই হয় না।
প্রথমবার বাড়ি কিনছেন? মর্টগেজের বাইরে যে খরচগুলো আসবে
বিশ্ববাজারে কমলো সোনার দাম
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সোনার দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি আরও কঠোর করতে পারে এমন প্রত্যাশায় সোনার দামে চাপ তৈরি হয়েছে। তবে অপরিশোধিত তেলের দাম কমায় মূল্যবান ধাতুটির দরপতন সীমিত ছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮১ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের সোনার ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি আউন্সের দাম ছিল ৪ হাজার ৩১৭ দশমিক ৫০ ডলার। বাজার বিশ্লেষকদের মতে, ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হলে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। ফলে ফেডের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা সোনার ওপর চাপ সৃষ্টি করছে। তবে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় সোনার দামে কিছুটা ভারসাম্য তৈরি হয়েছে। এ কারণে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যায়নি। সূত্র: রয়টার্স আরটিভি/এসকে
বিশ্ববাজারে কমলো সোনার দাম
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী, পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইসক্রিমের সঙ্গে পেরেক ও ধাতব টুকরো গিলে গুরুতর অসুস্থ হওয়া এক নারীকে
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী, পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ 
নিউইয়র্কের স্কুলে ডিপ্লোমা ছাড়াই চাকরির সুযোগ
নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ সামনে রেখে ‘স্কুল এইড’ পদে নিয়োগ চলছে।
নিউইয়র্কের স্কুলে ডিপ্লোমা ছাড়াই চাকরির সুযোগ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মো. আলমগীর ও মো. ফরহাদ।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
আরও পড়ুন
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প