মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি ২৭ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৮:০৬ পিএম


মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি ২৭ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় প্রায় ২৭০ বিলিয়ন ডলারের (২৭ হাজার কোটি টাকা) ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান।

দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক ও আনুমানিক হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে এটি চূড়ান্ত নয়; ধাপে ধাপে বিস্তারিত মূল্যায়নের মাধ্যমে আরও নির্ভুল হিসাব নির্ধারণ করা হবে।

মোহাজেরানি জানান, সরকারের অর্থনৈতিক টিম কয়েকটি ধাপে ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।

প্রথম ধাপে ভবন ও অবকাঠামোর সরাসরি ক্ষতি মূল্যায়ন করা হবে।

দ্বিতীয় ধাপে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবং রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির হিসাব করা হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধক্ষতিপূরণ আদায়ের বিষয়টি ইরানের আলোচ্যসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।

মোহাজেরানি বলেন, আমরা অবশ্যই আইনি উপায়ে আমাদের জনগণের অধিকার আদায় করব। এর মধ্যে আমাদের প্রিয়জনদের রক্তের ন্যায্য ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত।

গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা হয়নি। আলোচনায় হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ এবং সংঘাত নিরসনের বিষয়গুলো গুরুত্ব পায়।

আরও পড়ুন

জানা গেছে, ভবিষ্যতে সম্ভাব্য কোনো সমঝোতা ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার ভিত্তিতে হতে পারে।

বিশ্লেষকদের মতে, ক্ষয়ক্ষতির এই বিপুল অঙ্ক শুধু অর্থনৈতিক চাপই নয়, বরং কূটনৈতিক আলোচনায় ইরানের অবস্থান আরও জোরালো করার একটি কৌশলও হতে পারে। একইসঙ্গে, ক্ষতিপূরণ ইস্যু ভবিষ্যৎ আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। সূত্র: ওয়ান নিউজ

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission