ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যে দুই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ এখনও কাটেনি, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ এএম
ছবি: সংগৃহীত

টানা ৩৮ দিনের উত্তপ্ত সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তার মেয়াদ দ্রুত শেষ হয়ে আসছে। বিবাদমান দুই পক্ষ স্থায়ী শান্তি স্থাপনের লক্ষ্যে আলোচনার টেবিলে বসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানাভাবে চাপ সৃষ্টি করছেন। সাময়িক এই যুদ্ধবিরতির সময় ফুরিয়ে আসার আগে ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফেরাতে পাকিস্তান ও মিসরের মতো দেশগুলো জোর তৎপরতা চালাচ্ছে।

তবে দুই দেশের আলোচনা এগোলেও মূল ইস্যুগুলোতে এখনো বড় ধরনের বাধা রয়ে গেছে। কিছু ছোটখাটো বিষয়ে সমঝোতা হলেও গুরুত্বপূর্ণ সব বিষয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফলে খুব দ্রুত কোনো চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন

রোববার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে স্পিকার গালিবাফ জানিয়েছেন, কিছু বিষয়ে তারা অগ্রসর হয়েছেন ঠিকই কিন্তু অন্য গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো বড় ধরনের ফাঁক রয়ে গেছে। তাই চূড়ান্ত কোনো চুক্তির কাছাকাছি এখনো পৌঁছানো সম্ভব হয়নি। ইরান এই আলোচনায় ধাপে ধাপে এবং পারস্পরিক প্রতিশ্রুতির ভিত্তিতে এগোতে চায় বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায় এমনটা হওয়া কখনোই সম্ভব নয় যে আমরা আমাদের দায়িত্ব পালন করব আর অপর পক্ষ কোনো পদক্ষেপই নেবে না।

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের মতবিরোধ এখনো কাটেনি। তবে গালিবাফ জানিয়েছেন এসব জটিলতা সত্ত্বেও তেহরান দীর্ঘমেয়াদি শান্তির পথেই এগোতে আগ্রহী। টেকসই শান্তি স্থাপনের জন্য তাদের সদিচ্ছার কোনো অভাব নেই বলেও তিনি দাবি করেন।

একই সঙ্গে স্পিকার গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান তাদের মূল উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রশাসন ইরান সরকারের পরিবর্তনের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং তাদের আক্রমণাত্মক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস করতে তারা ব্যর্থ হয়েছে। ইরান কোনোভাবেই ভেনেজুয়েলা নয় বলে তিনি হুঙ্কার দিয়েছেন।

হুঁশিয়ারি ও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে বলেও তিনি জানান।

গালিবাফের দাবি, সাময়িক যুদ্ধবিরতি ইরান মেনে নিয়েছে যাতে যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো বিবেচনা করার সুযোগ পায়। তিনি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প তা মেনে নিয়েছেন কারণ মাঠের লড়াইয়ে ইরান বিজয়ী অবস্থানে ছিল।

গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকের জন্য জোর চেষ্টা চলছে। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তার পর থেকেই সংঘাত আপাতত স্থগিত রয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে আসায় আলোচনার ফলাফল কী হবে তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র