প্রধান দুটি বিমানবন্দর চালু করল ইরান 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ১২:০৫ পিএম


প্রধান দুটি বিমানবন্দর চালু করল ইরান 
ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দর।

বিমানবন্দর দুটি হলো, তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বন্দর। এ খবর নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। 

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধাবস্থায় নিরাপত্তাঝুঁকি এড়াতে স্থগিত করা হয়েছিল ইরানের আকাশপথ ও বিমান চলাচল।

ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে শিরাজ, কেরমান, রেশত, ইয়াজদ, উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, গোরগান, বিরজান্দ ও জাহেদান বিমানবন্দরও পুনরায় চালুর অনুমতি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে যুদ্ধ শুরু বলে আমি মনে করছি। ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। খবর সিএনএনের।

টেলিফোনে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না। সূত্র: আল-জাজিরার

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission