ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলকে চরম অপছন্দ করেন বিশ্বের ৬৭ শতাংশ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:১৭ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে ইসরায়েলের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থান। চরম দখলনীতি ও গণহত্যামূলক কর্মকাণ্ডের জেরে বিশ্বজুড়ে মানুষের কাছে দেশ ও জাতি হিসেবে ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে তারা।

সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, বিশ্বের অধিকাংশ মানুষের মধ্যে ইসরায়েল সম্পর্কে চরম নেতিবাচক মনোভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

জরিপে অন্তর্ভুক্ত ৩৬টি দেশের বেশিরভাগ উত্তরদাতা ইসরায়েলের প্রতি তীব্র অসন্তোষ ও বিরূপ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপের ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বিপরীতে, মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা দেশটির প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

পিউ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিপের অধিকাংশ সাক্ষাৎকারই নেওয়া হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর, যা বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি করেছে। গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের পাশাপাশি ইরানের বিরুদ্ধে এই নতুন যুদ্ধ ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি সম্পূর্ণ ধসিয়ে দিয়েছে।

আরও পড়ুন

জরিপের ফলাফল বলছে, ভৌগোলিক ও ধর্মীয় দিক থেকে মুসলিম-প্রধান দেশগুলোতে ইসরায়েলের প্রতি ক্ষোভ ছিল সবচেয়ে বেশি দৃশ্যমান। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো দেশের পাশাপাশি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মধ্যেও এই চরম অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। তবে, প্রতিকূল পরিস্থিতির কারণে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় কোনো জরিপ চালানো সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

শুধু মুসলিম বিশ্বই নয়, ইউরোপের দেশগুলোতেও ইসরায়েলবিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করেছে। ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনের মতো প্রভাবশালী ইউরোপীয় দেশগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ বা তার চেয়েও বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের প্রতি অত্যন্ত তীব্র নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো নৃশংসতার কারণে দেশটির ভাবমূর্তি আগে থেকেই তলানিতে ছিল, তবে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। যে ২৪টি দেশে পূর্ববর্তী বছরের তুলনামূলক তথ্য ছিল, তার মধ্যে অন্তত ১৩টি দেশেই ইসরায়েলের প্রতি মানুষের ক্ষোভ গত বছরের চেয়ে বহুগুণ বেড়েছে। উদাহরণস্বরূপ, আর্জেন্টিনায় ২০২৫ সালেও ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব ছিল ৪৬ শতাংশ মানুষের, যা চলতি বছরে একলাফে বেড়ে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া, অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতেও ইসরায়েলের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করা মানুষের সংখ্যা দুই অঙ্কের ঘরে (ডাবল ডিজিট) পৌঁছেছে, যা বিশ্বমঞ্চে ইসরায়েলের চরম একাকীত্ব ও বিচ্ছিন্নতার বিষয়টিকে আরও একবার স্পষ্ট করে তুললো।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
আরও পড়ুন
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
বেরিয়ে এলো সেই পাইলটের চাঞ্চল্যকর তথ্য
ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে. সিমনস