মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই তেলের দাম কমাল চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৯:৩৯ পিএম


মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই তেলের দাম কমাল চীন
চীনের একটি পাম্পে গাড়িতে তেল ভরছেন একজন নারী। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে চীন। দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনে প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। নতুন এই মূল্য কার্যকর হওয়ায় ৫০ লিটার জ্বালানি কিনতে চীনের চালকদের আগের তুলনায় প্রায় ৩ ডলার কম খরচ করতে হবে। 

আরও পড়ুন

এর আগে ইরান-ইসরায়েল উত্তেজনার মুখে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বেইজিং কয়েক দফায় জ্বালানির দাম বাড়িয়েছিল। তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দাম কমানোর পথে হাঁটল দেশটি।

এ দিকে জ্বালানির এই দরপতনের মধ্যেই মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল সচল রাখা কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্যও অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি দ্রুত যুদ্ধবিরতি কার্যকর এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপও করেন।

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission