ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে যুবক, সামনে এলো অবিশ্বাস্য ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: সংগৃহীত

চীনের এক ব্যক্তির পেটব্যথার চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসকদের সামনে উঠে এসেছে অবিশ্বাস্য এক ঘটনা— শৈশবে গিলে ফেলা একটি থার্মোমিটার দুই দশক ধরে তার শরীরেই রয়ে গিয়েছিল।

৩২ বছর বয়সী ওই ব্যক্তি দক্ষিণ-পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ শহরের বাসিন্দা। সম্প্রতি পেটের তীব্র ব্যথা নিয়ে তিনি ওয়েনঝৌ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংযুক্ত হাসপাতালের লংগ্যাং শাখায় ভর্তি হন। সেখানেই পরীক্ষায় তার ক্ষুদ্রান্ত্রের একটি অংশে অস্বাভাবিক বস্তু ধরা পড়ে।

চিকিৎসকদের সন্দেহ ছিল, বস্তুটি একটি পারদযুক্ত থার্মোমিটার। পরে তা নিশ্চিত হয়।

জানা গেছে, থার্মোমিটারটির অগ্রভাগ অন্ত্রের দেয়ালে চাপ সৃষ্টি করছিল, যা থেকে যেকোনো সময় ছিদ্র হয়ে মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণের আশঙ্কা ছিল।

রোগী চিকিৎসকদের জানান, ১২ বছর বয়সে তিনি ভুলবশত থার্মোমিটারটি গিলে ফেলেছিলেন। ভয়ে বিষয়টি পরিবারের কাউকে জানাননি। এরপর কোনো উপসর্গ না থাকায় ঘটনাটি সময়ের সঙ্গে ভুলে যান।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মাত্র ২০ মিনিটের সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে থার্মোমিটারটি সফলভাবে বের করে আনা হয়। দীর্ঘদিন শরীরে থাকার কারণে এটি পিত্তনালীর কাছাকাছি অবস্থান করছিল, যা অপারেশনকে আরও জটিল করে তোলে।

উদ্ধারের পর দেখা যায়, থার্মোমিটারটি অক্ষত থাকলেও এর তাপমাত্রা নির্দেশক দাগগুলো প্রায় মুছে গেছে।

আরও পড়ুন

চিকিৎসকরা সতর্ক করে বলেন, কোনো অস্বাভাবিক বস্তু গিলে ফেললে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। কারণ দীর্ঘ সময় শরীরে থেকে গেলে তা প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, চীনে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ ভুলবশত বিভিন্ন বস্তু গিলে ফেলার কারণে চিকিৎসা নেন, যার মধ্যে শিশুদের হারই সবচেয়ে বেশি।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, থার্মোমিটারটি ভেঙে না যাওয়ায় ওই ব্যক্তি বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য