ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শেষ ইচ্ছা পূরণ করতে নিহতের কফিনের সামনে তুমুল নাচ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে এক ব্যক্তির শেষ ইচ্ছা পূরণ করতে তার কফিনের সামনে নৃত্যশিল্পী দিয়ে নাচ পরিবেশনা আয়োজন করাকে ঘিরে দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে।

গত ২০ এপ্রিল নাখন সি থাম্মারাত প্রদেশে নিজ বাড়িতে ৫৯ বছর বয়সী উইনিচ নামে এক ব্যক্তির শেষকৃত্যের শেষ রাতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দীর্ঘদিনের অসুস্থতায় মারা যাওয়া ওই ব্যক্তি জীবদ্দশায় এমন আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

পরিবারের সদস্যরা জানান, তার সেই শেষ ইচ্ছা পূরণ করতেই তিনজন নৃত্যশিল্পীকে আনা হয়। ভিডিওতে দেখা যায়, তারা কফিনের সামনে দাঁড়িয়ে নাচ পরিবেশন করছেন। পরে উপস্থিত অতিথিদের সামনেও তাদের পরিবেশনা চলতে থাকে।

পরদিন ২১ এপ্রিল ওয়াত থেপফানোম চুয়েত মন্দিরে তার দাহ সম্পন্ন হওয়ার কথা ছিল।

আরও পড়ুন

এদিকে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। এক পক্ষের মতে, মৃত ব্যক্তির শেষ ইচ্ছাকে সম্মান জানানোই পরিবারের দায়িত্ব, আর এ আয়োজন শোকের পরিবেশ কিছুটা লাঘব করেছে। অন্যদিকে সমালোচকদের দাবি, অন্ত্যেষ্টিক্রিয়ার মতো গম্ভীর অনুষ্ঠানে এমন পরিবেশনা অনুচিত এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য।

অনেকেই উল্লেখ করেছেন, থাইল্যান্ডে বয়স্কদের অন্ত্যেষ্টিতে সাধারণত ঐতিহ্যবাহী লোকনৃত্য বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে শিশুদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

সব মিলিয়ে, শেষ ইচ্ছা পূরণ বনাম সামাজিক মূল্যবোধ— এই দ্বন্দ্বেই বিভক্ত হয়ে পড়েছে জনমত। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের একটি কাদাময় সড়কে হঠাৎ তৈরি হলো যানজট। অন্য কোনো যানবাহন বা দুর্ঘটনা নয়, বরং বনের রাজা বাঘ নিশ্চিন্তে দুপুরের ঘুম দেওয়ায় যানজট সৃষ্টি হয়। রাজস্থানের বিখ্যাত এ অভয়ারণ্যে সাফারিতে বেরিয়ে পর্যটকরা এমনই এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এলেনা নামে এক বিদেশি পর্যটক তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়।  ভিডিওটিতে দেখা যায়, ধুলোবালি ঘেরা সাফারির আঁকাবাঁকা রাস্তার ঠিক মাঝখানে আয়েশ করে ঘুমাচ্ছে একটি বিশালদেহী বাঘ। আর তাকে না জাগিয়ে বা বিরক্ত না করে পথের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ। বাঘটিকে একটু কাছ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে ফিসফিসানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে এক নীরব ব্যস্ততা তৈরি হয়। বেশ কিছু সময় ঘুমিয়ে নেওয়ার পর বাঘটি ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, সাধারণ গৃহপালিত বিড়ালের মতো শরীর দোলা দিয়ে একটু আলসেমি ভাঙে, এবং উপস্থিত জিপের মানুষগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে শান্ত পায়ে বনের গহীনে মিলিয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজটের অভিজ্ঞতা যদি রাজকীয় হতে হয়, তবে তা এমনই হয়। তার এ পোস্টটিতে প্রায় ছয় লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে।  নেটিজেনরাও মন্তব্য বাক্সে মজার সব মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, বনের রাজা যে নিজের ইচ্ছামতোই চলবেন; তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। কেউ বা কমেন্ট করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে জঙ্গলটি আসলে কার শাসনে চলে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনোই মাথা নত করবে না এবং দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সামরিক জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। 
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
আরও পড়ুন
এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা!
চাকরির কথা বলে ২০ হাজারে বিক্রি, থাইল্যান্ডের পর মালয়েশিয়ায় পাচার
খাওয়ার বিল দিতে না পারায় কেটে নেওয়া হলো তরুণীর চুল, ভিডিও ভাইরাল
থাইল্যান্ডের ভিসা আবেদনে আসছে নতুন নিয়ম