ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ভারতে স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করে একতরফা ডিভোর্স নিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

আদালতে বিয়েবিচ্ছেদের এক ব্যতিক্রমী ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। স্বামীর নিজের বোনকেই ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করে স্থানীয় আদালত থেকে একতরফা ডিভোর্স আদায় করেন এক নারী। ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়র থেকে এমন অভিযোগ উঠে এসেছে। ঘটনাটি এখন গড়িয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে, যেখানে স্বামী এই বিচ্ছেদ আদেশ চ্যালেঞ্জ করেছেন। তার অভিযোগ-স্ত্রী বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া উপস্থাপনার মাধ্যমে আদালতকে ভুল পথে পরিচালিত করেছেন। খবর এনডিটিভির।

মামলার বিবরণ অনুযায়ী, ১৯৯৮ সালে গ্বালিয়রের এক নারীর সঙ্গে বিপণন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির বিয়ে হয়। কাজের সূত্রে স্বামী প্রায়ই বাড়ির বাইরে থাকতেন, যা ধীরে ধীরে দাম্পত্য কলহের জন্ম দেয়। ২০১৫ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। স্ত্রী যেকোনো মূল্যে বিচ্ছেদ চাইছিলেন, কিন্তু স্বামী তাতে রাজি ছিলেন না। অবশেষে ২০২১ সালে তিনি পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন করেন এবং অভিযোগ করেন, তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন।

প্রমাণ হিসেবে ওই নারী একটি পারিবারিক গ্রুপ ছবি আদালতে জমা দেন, যেখানে তার স্বামীর পাশে দাঁড়ানো এক নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে চিহ্নিত করেন। আদালত সেই ছবিকেই প্রমাণ হিসেবে গ্রহণ করে এবং স্বামীর উপস্থিতি ছাড়াই একতরফাভাবে এ বিচ্ছেদের রায় দেয়।

চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে স্বামী এই রায়ের বিষয়টি জানতে পারেন। আদালতের নথি পর্যালোচনা করে তিনি বিস্মিত হন, কারণ ছবিতে যাকে ‘দ্বিতীয় স্ত্রী’ বলা হয়েছে, তিনি আসলে তার নিজের/আপন বোন।

আরও পড়ুন

সরকারি আইনজীবী ধর্মেন্দ্র শর্মা জানিয়েছেন, স্বামী এখন হাইকোর্টে আবেদন করে বলেছেন, তার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আদালতকে বিভ্রান্ত করেছেন এবং মিথ্যা তথ্য দিয়ে বিচ্ছেদের রায় আদায় করেছেন। বর্তমানে হাইকোর্টে মামলাটি শুনানি চলছে। স্বামীর দাবি, বিভ্রান্তিকর ও ভুল তথ্যের ভিত্তিতে দেওয়া ওই ডিভোর্স আদেশ বাতিল করা হোক।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
ডিভোর্সি নারীকে বিয়ে করায় ‘অপরাধ’, সাড়ে ৫ লাখ জরিমানা
সংসার টিকিয়ে রাখতে সাড়ে ৫ বছর অপেক্ষা করেছি: অভিনেত্রী মীম
মাদারীপুরে ৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স, ঘটনা কী?
হঠাৎ কেন বাড়ছে সাইলেন্ট ডিভোর্স