ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইরানে খুব দ্রুতই শান্তি প্রতিষ্ঠিত হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে হাত মেলাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইরানি জনগণ চলমান এই ‘কঠিন সময়’ কাটিয়ে উঠবে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া।

এর আগে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল মস্কো। এছাড়া উত্তেজনা প্রশমনের উপায় হিসেবে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় গচ্ছিত রাখার প্রস্তাবও বারবার দিয়ে আসছে ক্রেমলিন। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেনি।

আরও পড়ুন

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরাগচিকে পুতিন বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছুই করব; যাতে আপনাদের এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থ রক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে শান্তি নিশ্চিত করা যায়।

পুতিন বলেন, গত সপ্তাহে আমি ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে একটি বার্তা পেয়েছি। আমি আপনাকে অনুরোধ করব তার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ পৌঁছে দেবেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের মতো রাশিয়াও তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়।

গত বছর রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে ইরান। এছাড়া ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে দুটি নতুন ইউনিট তৈরি করছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করেছে ইরান।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনের বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে আরাগচি বলেছেন, রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে হবে। পাশাপাশি তেহরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১ 
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদে শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে একটি নৌযান ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর আল জাজিরা।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে কঙ্গোর ম্যাপেরা গ্রামের কাছে টাঙ্গানিকা হ্রদে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে যাত্রী ও মালামাল নিয়ে কঙ্গোর কালেমি শহরের দিকে যাচ্ছিল।                             দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী আনি ময়োনি জানান, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ তাদের ঘুম ভেঙে যায়। এ সময় যাত্রীরা দেখতে পান নৌকাটি একদিকে প্রচণ্ডভাবে কাত হয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যেই তা হ্রদের পানিতে তলিয়ে যায়। নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ডিআরসির তানগানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মূলঙ্গোয়ী বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, নিখোঁজ যাত্রীদের সন্ধানে হ্রদে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ডিআরসিতে নৌযানগুলোতে প্রায়ই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করা হয়। এ ছাড়া অধিকাংশ নৌযানে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় প্রায়ই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে। সড়ক অবকাঠামো দুর্বল হওয়ায় ১০ কোটির বেশি জনসংখ্যার এই দেশে নৌপথই যাতায়াতের প্রধান মাধ্যম। এর আগে গত জুলাইয়ে কঙ্গোর মধ্যাঞ্চলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল। আরটিভি/এআর 
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১ 
জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান 
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার পথ খুঁজে বের করতে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের চিফ অব স্টাফেরা।
জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান 
নিজেদের ড্রোনেই প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আইডিএফের বরাতে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। 
নিজেদের ড্রোনেই প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
চিকিৎসক হিসেবে ২০ বছরের দীর্ঘ কর্মজীবন। ছিল সম্মান, দায়িত্ব আর মানুষের চিকিৎসার মতো প্রধান কাজ।
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
আরও পড়ুন
বাংলাদেশ-রাশিয়ার নতুন এক সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয়
হঠাৎ ভয়ংকর ইউক্রেন, পুড়ছে মস্কো
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা