পাওয়ার ব্যাংকে আগুন, বিমান থেকে সরিয়ে নেয়া হলো সব যাত্রীকে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১০:২৬ পিএম


পাওয়ার ব্যাংকে আগুন, বিমান থেকে সরিয়ে নেয়া হলো সব যাত্রীকে
ছবি: সংগৃহীত

ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে অবতরণের পর ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

মঙ্গলবার( ৫ মে) হায়দ্রাবাদ থেকে আসা ওই বিমানটি রানওয়েতে থাকা অবস্থায় একটি কেবিন ব্যাগ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। খবর এনডিটিভির। 

প্রতিবেদন অনুযায়ী,  এক যাত্রীর ব্যক্তিগত পাওয়ার ব্যাংক থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুততম সময়ের মধ্যে বিমানের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ফ্লাইট নম্বর সিক্স ই ওয়ান জিরো এইট অবতরণের পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বিমানটি যখন রানওয়েতে ট্যাক্সিং করছিল এবং যাত্রীরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই একটি ইলেকট্রনিক সরঞ্জাম থেকে ধোঁয়া নির্গত হতে থাকে। কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, সব যাত্রীকে নিরাপদে টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে এবং কেউ আহত হননি। তবে আগুনের ঘটনার পর বিমানটিকে পুনরায় উড্ডয়নের অনুমতি দেওয়ার আগে নিবিড় যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কারিগরি ত্রুটি বা অন্য কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না তা নিশ্চিত হওয়ার পরই বিমানটি আবার নিয়মিত কার্যক্রমে ফিরবে। এই ঘটনার পর ফ্লাইটে পাওয়ার ব্যাংক ও ইলেকট্রনিক সরঞ্জাম বহনের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission