ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইথিওপিয়ায় পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল বাস, নিহত অন্তত ৩১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ইথিওপিয়ায় পাহাড়ি আঁকাবাঁকা সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এতে আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় এলাকায় জরুরি সেবার ঘাটতির কারণে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।

সোমবার (১৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইথিওপিয়ার কম্বোলচা টাউন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করেছিল অতিরিক্ত যাত্রীবোঝাই ওই বাসটি। পথে একটি বিপজ্জনক ও পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রম করার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাড়া খাদে পড়ে যায়।

আরও পড়ুন

সংঘাতকবলিত ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা অবকাঠামোগত সীমাবদ্ধতা দুর্ঘটনার পর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সেখানে পর্যাপ্ত জরুরি সেবা ও প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সের অভাব থাকায় উদ্ধারকাজে বড় ধরনের বিলম্ব ঘটে। ফলে বাধ্য হয়ে সাধারণ অন্যান্য যানবাহনে করে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলে যথাসময়ে চিকিৎসা সহায়তা না পৌঁছানোয় এবং চিকিৎসার অপেক্ষায় থাকা অবস্থাতেই অনেক গুরুতর আহত মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে যে পাহাড়ি মহাসড়কে বাসটি খাদে পড়ে গেছে, সেটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথ হিসেবে পরিচিত।

ইথিওপিয়ায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ৬৬ জন মানুষের মৃত্যু হয়েছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
ইথিওপিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৬৪ জনের মৃত্যু, নিখোঁজ ১২৮