ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারতে গণপিটুনি থেকে বাঁচতে পুলিশকে ফোন ২ চোরের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৪:৪৯ পিএম
এআই ছবি

দরজার বাইরে উত্তেজিত জনতার হুংকার, আর ঘরের ভেতরে প্রাণভয়ে কাঁপছে দুই চোর। জনতার এই মারমুখী আচরণ থেকে বাঁচতে শেষ পর্যন্ত পুলিশের শরণাপন্ন হলো দুই চোর।

ভারতের ওড়িশা রাজ্যের রাউরকেলায় গত ২৯ এপ্রিল ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। সচরাচর চোর ধরতে পুলিশ ফোন পেলেও, এবার খোদ চোররাই নিজেদের উদ্ধারের জন্য পুলিশকে কাতর আর্জি জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন একটি দোতলা বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিল ওই দুই যুবক। বাড়ির মালিকরা সে সময় বাসায় ছিলেন না। চোররা আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার ব্যাগে ভরে ফেলে। কিন্তু ঘরের ভেতর খুটখাট শব্দ শুনে পাশের বাড়ির এক প্রতিবেশীর সন্দেহ হয়। তিনি দ্রুত আশপাশের লোকজনকে খবর দিলে মুহূর্তেই বাড়িটি ঘিরে ফেলে বিক্ষুব্ধ জনতা।

আরও পড়ুন

ভেতরে থাকা চোররা টের পায় যে বাইরে প্রচুর মানুষ জমা হয়েছে এবং তারা দরজা খোলার জন্য অপেক্ষা করছে। বাইরে জনতার মারমুখী চিৎকার শুনে প্রাণের ভয়ে কাঁপতে থাকে তারা। গণপিটুনির হাত থেকে বাঁচতে আর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত পুলিশের জরুরি নম্বরে ফোন করে তারা। ফোনে তারা জানায়, জনতা তাদের ঘিরে রেখেছে এবং তাদের যেন দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

রাউরকেলা থানা-পুলিশ জানিয়েছে, ফোন পাওয়ার পরপরই একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে দেখা যায়, উত্তেজিত জনতা চোরদের ধরার জন্য ওত পেতে আছে। পরে পুলিশ সেই ভিড় ঠেলে ভেতরে ঢুকে দুই চোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে। তাদের কাছ থেকে চুরি করা টাকা ও স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বাড়ির বাসিন্দারা থানায় মামলা করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে দুই চোরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, গণপিটুনি এড়াতে অপরাধীরা নিজেরাই পুলিশের সাহায্য চেয়েছে—এমন নজির সচরাচর দেখা যায় না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু