বাসে দাঁড়ালেই বেঁকে যায় ঘাড়, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৫:৫৫ পিএম


বাসে দাঁড়ালেই বেঁকে যায় ঘাড়, অতঃপর...
ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে শারীরিক সমস্যার কারণে এক দীর্ঘদেহী বাস কন্ডাক্টরকে বিকল্প দায়িত্বে স্থানান্তর করেছে তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিজিএসআরটিসি)। 

৬ ফুট ৬ ইঞ্চি (প্রায় ১৯৮ সেন্টিমিটার) উচ্চতার আমিন আহমেদ আনসারি হায়দরাবাদের মুশিরাবাদ এলাকায় বাস কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে বাসের ভেতরে দাঁড়িয়ে টিকিট ও যাত্রীসেবা দিতে গিয়ে তাকে দীর্ঘ সময় ঘাড় বাঁকিয়ে কাজ করতে হতো, যার ফলে তিনি তীব্র ঘাড় ও পিঠের ব্যথায় ভুগতে শুরু করেন।

সংস্থার সূত্রে জানা গেছে, গত ৫ মে টিজিএসআরটিসি সদর দফতর থেকে একটি নির্দেশনা জারি করা হয়, যেখানে তাকে ‘আউট অফ ডেজিগনেশন’ (ওডি) ভিত্তিতে বিকল্প দায়িত্বে কাজ করার অনুমতি দেওয়া হয়। এর আগে একই কারণে তিনি প্রায় এক বছর ওডি দায়িত্বে ছিলেন।

গত ২৮ এপ্রিল তার আগের ওডি মেয়াদ শেষ হলে তিনি পুনরায় মূল দায়িত্বে ফিরে যান। কিন্তু শারীরিক সমস্যা আবারও বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে তাকে ফের বিকল্প দায়িত্বে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

নতুন দায়িত্বে তাকে বাস পাস সেকশন বা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাস ডিপোতে প্রশাসনিক কাজ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission