ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

পা ছুঁয়ে সালাম করলেন মোদি, কে এই ৯৮ বছরের বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের জন্ম দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে ৯৮ বছর বয়সী প্রবীণ সংগঠক মাখনলাল সরকারের পা ছুঁয়ে সালাম করতে দেখা যায় মোদিকে। একইভাবে তাকে সম্মান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

শনিবার (৯ মে) সকালে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখনলাল সরকার। তিনি বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি তাকে শাল পরিয়ে বরণ করেন এবং পরে আলিঙ্গনও করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, মাখনলাল সরকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো। তিনি একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন এবং জম্মু-কাশ্মীরে গ্রেপ্তারও হয়েছিলেন। তিনি দলের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, মাখনলাল সরকার দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। দেশাত্মবোধক গান গাওয়ার অভিযোগে কংগ্রেস আমলে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। আদালতে ক্ষমা চাইতে বলা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। বিচারকের অনুরোধে আদালতেই গান গেয়ে শোনানোর পর বিচারক তাকে সম্মানের সঙ্গে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও জানান, ১৯৫২ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক কাশ্মীর যাত্রার অন্যতম সঙ্গী ছিলেন মাখনলাল সরকার। সেই সফরের অন্য সহযাত্রীরা আর জীবিত নেই। তাই শ্যামাপ্রসাদের আদর্শের অনুসারী সরকার গঠনের দিনে তাকে মঞ্চে বিশেষভাবে সম্মান জানানো হয়।

১৯৪৫ সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত মাখনলাল সরকার ১৯৫২ সালে কাশ্মীরে শ্যামাপ্রসাদের সঙ্গে গ্রেপ্তার হন। শিলিগুড়ির দাগ গ্রামের বাসিন্দা এই প্রবীণ নেতা বিজেপির প্রাথমিক সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠার পর তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং অঞ্চলের সাংগঠনিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। পরে টানা সাত বছর জেলা সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন।


সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দেশটির তিন সংবাদমাধ্যম: সিএনএন-এমএস নাও-পলিটিকো। 
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা
নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন
নিউইয়র্কের স্টেটেন আইল্যান্ডের সাউথ শোর এলাকায় নতুন একটি মসজিদ ও কমিউনিটি সেন্টার চালু হয়েছে। মুসলিমদের নামাজ ও ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় বাসিন্দাদের জন্য বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করবে নতুন এই কেন্দ্র।
নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন
শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোকে ওয়ালমার্টের ভেতরে শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে ৭৭ বছরের এক ক্রেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক কিশোরী কর্মীর বাবা-মায়ের বিরুদ্ধে।
শপিং কার্ট নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’।
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
পবিত্র মসজিদুল হারামের সুপরিচিত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। 
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
মিষ্টিতে পোকা পাওয়ার ভিডিও দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি, অতঃপর...
এবার কাশ্মীর দখল করে নিতে চান শুভেন্দু
হোস্টেল থেকে মেডিকেল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার