ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি কিউবার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক আগ্রাসন থেকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে কিউবার জনগণ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত দেশটির শীর্ষ কূটনীতিক লিয়েনিস তোরেস রিভেরা।

শুক্রবার (১৫ মে) মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রদূত রিভেরা এই মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।

রাষ্ট্রদূত জানান, কিউবা আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে এটি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়। কিউবা কখনোই মার্কিন ভূখণ্ড বা আমেরিকার জনগণের বিরুদ্ধে প্রথমে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেবে না, কারণ তারা কোনো যুদ্ধ চান না।

রাষ্ট্রদূত তোরেস রিভেরা মার্কিন প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেন, কিউবার ওপর যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বা আক্রমণ শেষ পর্যন্ত একটি ভয়াবহ ‘রক্তগঙ্গায়’ রূপ নিতে পারে। হাভানা কোনো পক্ষেই রক্তপাত চায় না উল্লেখ করে তিনি বলেন, কিউবা যেমন নিজের দেশের মাটিতে কোনো কিউবান নাগরিকের মৃত্যু দেখতে চায় না, তেমনি কোনো মার্কিন সেনার জীবনহানিও তাদের কাম্য নয়।

আরও পড়ুন

কিউবার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং নিজস্ব ভাগ্য নিয়ন্ত্রণের অধিকারের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি আরও বলেন, কিউবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি নয়।

আমেরিকার দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধের কারণে কিউবা বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত উল্লেখ করেন, কিউবা মূলত একটি ছোট দ্বীপরাষ্ট্র এবং তারা শুধু এটাই চায় যেন বাইরের কোনো দেশ তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। কিউবার মানুষ যেভাবে চায়, ঠিক সেভাবেই তারা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায় এবং এর জন্য তাদের একা ছেড়ে দেওয়া উচিত। বর্তমান এই মানবিক সংকটের মধ্যেও মার্কিন চাপ মোকাবিলা করে দেশ রক্ষায় সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বলে তিনি জানান।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা ছিল কিউবার প্রধান জ্বালানি তেল সরবরাহকারী দেশ। মাদুরোর পতনের পর মার্কিন প্রশাসন কিউবাকে তেল সরবরাহ বা বিক্রি করার বিষয়ে যেকোনো দেশের ওপর চড়া শুল্ক ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়। এর ফলে কিউবার বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পূর্ণ ভেঙে পড়ে এবং দেশটির অর্থনীতি এক গভীর সংকটে নিমজ্জিত হয়। এমন এক বৈরী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় কিউবা তাদের জাতীয় নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি জোরদার করেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা