ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিশ্বের সবচেয়ে উঁচু ১০ ভবন

নাহিয়ান শরীফ, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

সর্বশেষ জরীপে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় থাকা ১০টি ভবন হলো বুর্জ খলিফা, মারদেকা, সাংহাই টাওয়ার, মক্কা ক্লক রয়েল টাওয়ার, পিং অ্যান ইন্টারন্যাশনাল ফিন্যান্স সেন্টার, লোটে ওয়ার্ল্ড, ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সিটিএফ ফিন্যান্স সেন্টার, তিয়ানজিন সিটিএফ ফিন্যান্স সেন্টার ও সিআইটিআইসি টাওয়ার। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা দ্য কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাটের (সিটিবিইউএইচ) তথ্যের আলোকে বিশ্বের সবচেয়ে উঁচু ১০ ভবনের তালিকা তুলে ধরেছে টাইমস অব ইন্ডিয়া।

১. বুর্জ খলিফা, আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার অবস্থান। আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে এর নামকরণ। ৮২৮ মিটার উচ্চতার ভবনটিতে আছে ১৬৩টি তলা। সেখানে আবাসিক ভবন যেমন আছে, তেমনি আছে অফিস ও হোটেলের জায়গা। স্থাপত্যপ্রতিষ্ঠান স্কিডমোর ও ওয়িংস অ্যান্ড মেরিলের স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ আকাশচুম্বী ভবনটির নকশা করেছেন। ২০১০ সালে বুর্জ খলিফার নির্মাণকাজ শেষ হয়।

২. মারদেকা, কুয়ালালামপুর, মালয়েশিয়া

মালয় ভাষায় মারদেকার অর্থ স্বাধীনতা। বিশ্বের দ্বিতীয় সুউচ্চ ভবন মারদেকার উচ্চতা ৬৭৮ দশমিক ৯ মিটার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ১১৮ তলাবিশিষ্ট ভবনটি পিএনবি ১১৮ নামেও পরিচিত। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু ভবন। ভবনটিতে আছে অফিস, দোকানপাট ও হোটেল। ২০২৩ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়।

৩. সাংহাই টাওয়ার, সাংহাই, চীন

চীনের সাংহাই শহরের সবচেয়ে উঁচু ভবন সাংহাই টাওয়ার। ১২৮ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ৬৩২ মিটার। আইকনিক এই অট্টালিকার নকশা করেছে স্থাপত্যপ্রতিষ্ঠান গেনসলার। এখানে আছে বাণিজ্যিক কেন্দ্র, অফিস ও হোটেলের জায়গা। বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ স্থান ও দ্রুতগতির এলিভেটরের অবস্থানও এখানে। ২০১৫ সালে সাংহাই টাওয়ারের নির্মাণকাজ শেষ হয়।

আরও পড়ুন

৪. মক্কা ক্লক রয়েল টাওয়ার, সৌদি আরব

মক্কা ক্লক রয়েল টাওয়ার বিশ্বের চতুর্থ সুউচ্চ ভবন। সৌদি আরবের মক্কায় অবস্থিত ভবনটি আবরাজ আল বাইতিন মক্কা নামেও পরিচিত। এটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু ভবন। বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটির অবস্থানও এ ভবনে। ১২০ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ৬০১ মিটার। ২০১২ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। প্রতিবছর মক্কায় যাওয়া হাজিদের থাকার জন্য ভবনটিতে আছে সাতটি হোটেল।

৫. পিং অ্যান ইন্টারন্যাশনাল ফিন্যান্স সেন্টার, চীন

চীনের শেনজেনে অবস্থিত দ্য পিং অ্যান ইন্টারন্যাশনাল ফিন্যান্স সেন্টার বিশ্বের পঞ্চম সুউচ্চ ভবন। এটি এশিয়ার তৃতীয় উঁচু ভবন। ১১৫ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ৫৯৯ মিটার। ২০১৭ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। এখানে আছে অফিস, সম্মেলনকেন্দ্র, খুচরা দোকানপাট ও একটি বিলাসবহুল হোটেল।

৬. লোটে ওয়ার্ল্ড, দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সিউলে লোটে ওয়ার্ল্ড টাওয়ারের অবস্থান। ১২৩ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ৫৫৫ মিটার। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু এবং বিশ্বের ষষ্ঠ উঁচু ভবন। এ ভবনেরও নকশা করেছে স্থাপত্যপ্রতিষ্ঠান কোহন পেডারসেন ফক্স অ্যাসোসিয়েটস। ২০১৭ সালে এর নির্মাণকাজ শেষ হয়। ভবনটিতে আছে অফিস, অ্যাপার্টমেন্ট, একটি হোটেল, একটি কনসার্ট হল এবং একটি ভিউয়িং প্ল্যাটফর্ম।

৭. ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটির অবস্থিত। এটি বিশ্বের সপ্তম উঁচু ভবন। এর উচ্চতা ৫৪১ মিটার। ২০১৪ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। এটি একটি বহুমুখী কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখানে অফিসের জায়গা পর্যবেক্ষণের স্থান এবং একটি জাদুঘরও আছে।

৮. সিটিএফ ফিন্যান্স সেন্টার, চীন

চীনের গুয়াংজুতে অবস্থিত গুয়াংজু সিটিএফ ফিন্যান্স সেন্টারের অবস্থান। এটি বিশ্বের অষ্টম উঁচু এবং চীনের তৃতীয় সর্বোচ্চ উঁচু ভবন। ১১১ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ৫৩০ মিটার। অফিস, হোটেল, বিলাসবহুল বাসস্থানসহ বিভিন্ন সুব্যবস্থা আছে ভবনটিতে। ২০১৬ সালে সিটিএফ ফিন্যান্স সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়।

৯. তিয়ানজিন সিটিএফ ফিন্যান্স সেন্টার, চীন

বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় আট ও নয় নম্বরে থাকা ভবন দুটি সমানে সমান। তিয়ানজিন সিটিএফ ফিন্যান্স সেন্টার এবং গুয়াংজু সিটিএফ ফিন্যান্স সেন্টার—দুটি ভবনেরই উচ্চতা ৫৩০ মিটার। তবে তিয়ানজিন সিটিএফ ফিন্যান্স সেন্টার ভবনটি ৮৭ তলাবিশিষ্ট। আর গুয়াংজু সিটিএফ ফিন্যান্স সেন্টারে আছে ১১১ তলা। ২০১৯ সালে এর নির্মাণকাজ শেষ হয়।ভবনটিতে আছে অফিসের জায়গা, বিলাসবহুল পরিষেবাযুক্ত অ্যাপার্টমেন্ট ও একটি হোটেল।

১০. সিআইটিআইসি টাওয়ার, চীন

বেইজিংয়ে অবস্থিত সিআইটিআইসি টাওয়ারটি চীন জুন টাওয়ার নামেও পরিচিত। এটি বেইজিংয়ে সবচেয়ে উঁচু ভবন। ভবনটির উচ্চতা ৫২৮ মিটার। স্থাপত্যপ্রতিষ্ঠান কোহন পেডারসেন ফক্স অ্যাসোসিয়েটস এটির নকশা করেছে। প্রাচীন চীনা জাহাজ জুন-এর আদলে এর নকশা করা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন বেলজিয়ান বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।  মঙ্গলবার (৬ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করা হয়। ১৯৪৪ সালে বেলজিয়ামের টিনেন শহরে জন্মগ্রহণ করেন হালজেন। বেলজিয়ামের কে ইউ লিউভেন থেকে ১৯৬৯ সালে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এই বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে হালজেনকে এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল দেওয়া হয়েছে। দক্ষিণ মেরুর বরফকে কাজে লাগিয়ে নিউট্রিনো শনাক্ত করার ধারণার অন্যতম পথিকৃৎ হালজেন। তার এই চিন্তাই পরবর্তী সময়ে ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ তৈরির ভিত্তি তৈরি করে।  প্রায় এক ঘনকিলোমিটার আয়তনের বিশাল বরফস্তরের মধ্যে স্থাপন করা হয়েছে অসংখ্য আলোকসংবেদী সেন্সর। এসব যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের দূরবর্তী শক্তিশালী বিভিন্ন উৎস থেকে পৃথিবীর দিকে ছুটে আসা নিউট্রিনো শনাক্ত করা হয়। ১৯৮৮ সালে দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো শনাক্ত করার ধারণা সামনে আনেন হালজেন। কোনো নিউট্রিনো যখন পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন সেখানে ক্ষীণ আলোর ঝলক তৈরি হতে পারে। দক্ষিণ মেরুর স্বচ্ছ ও গভীর বরফে স্থাপিত সংবেদনশীল সেন্সরের সাহায্যে সেই আলোর সংকেত শনাক্ত করা সম্ভব। গবেষণার জন্য দক্ষিণ মেরুর বরফকে উপযোগী করে তোলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য। বাইরের নানা ধরনের প্রভাব থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত এই বিশাল বরফস্তর এবং ওই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা গবেষণার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে। হালজেনের ধারণা তাই পরবর্তী সময়ে অন্য গবেষকদের সমর্থন পায় এবং দক্ষিণ মেরুতে সেন্সর স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলক কাজ শুরু হয়। উল্লেখ্য, ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিভাগে ১১৯ বার পুরস্কার দেওয়া হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী হিসেবে পদার্থবিজ্ঞানের পুরস্কার পেয়েছিলেন লরেন্স ব্র্যাগ। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পাওয়া বিজ্ঞানী আর্থার আসকিন। ২০১৮ সালে ৯৬ বছর বয়সে পদার্থবিজ্ঞানে নোবেল অর্জন করেন তিনি। আরটিভি/এসআর
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে বিরোধী জোট ইন্ডিয়ার মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
অচেনা নম্বর থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই ফোনের পর্দায় ভেসে ওঠে এক নগ্ন নারীর ছবি। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে দাবি করে শুরু হয় ভয় দেখানো।
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
আরও পড়ুন
প্রকৃতির জাদুতে ‘বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি’ হয়ে উঠল ছবির মত সুন্দর
রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় যাবে কারা, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
সুপারকম্পিউটার বিশ্বকাপের শিরোপা দেখছে যে দলের হাতে
বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে যেসব দেশ