চীনে ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যায় ২১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ১১:৩৫ এএম


চীনে ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যায় ২১ মৃত্যু
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে টানা ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ব্যাপক বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বহু এলাকায় স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংশি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংশি, গুয়াংডং ও হাইনান প্রদেশের বিভিন্ন এলাকা ভূমিধস, হড়কা বান, শহরে ব্যাপক বন্যা ও জলাবদ্ধতাসহ বৃষ্টিজনিত বিপর্যয়ের উচ্চ ঝুঁকিতে আছে।

দুর্যোগ মোকাবিলায় সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য ১৫০ মিলিয়ন ইউয়ান (প্রায় ২ কোটি ২০ লাখ ডলার) জরুরি ত্রাণ সহায়তা বরাদ্দ দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, হুবেই প্রদেশের মধ্যাঞ্চলীয় শহর জিংঝোয়েরতে অনেক বাসিন্দা হাঁটুসমান পানিতে আটকে পড়েছেন। শহরের রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু যানবাহন প্রায় সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গুয়াংশি ভারি বৃষ্টির মধ্যে ১৫ জন কৃষিকর্মী বহনকারী একটি পিকআপ ট্রাক বন্যার পানিতে পড়ে গেলে ১০ জনের মৃত্যু হয়।

এছাড়া গুইঝৌতে প্রদেশে পৃথক ঘটনায় চারজন এবং প্রতিবেশী হুনান প্রদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। হুবেইয়ের একটি নিম্নাঞ্চলীয় গ্রামে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission