ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চীনে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:৩৮ পিএম
বেইজিং ক্যাপিটাল বিমানবন্দরে পৌঁছালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন ছাড়ার মাত্র চার দিন পরই বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছান পুতিন। বেইজিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এটি পুতিনের ২৫তম চীন সফর। খবর দ্য গার্ডিয়ানের।

পুতিনের এই সফর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের গভীরতা প্রকাশ করে। দুই নেতা এখন পর্যন্ত ৪০ বারের বেশি বৈঠক করেছেন, যা যেকোনো পশ্চিমা নেতার সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের সংখ্যার চেয়ে অনেক বেশি।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, ‘মাত্র কয়েক দিনের ব্যবধানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই নেতাকে আতিথ্য প্রদান বিশ্বে নিজেদের অবস্থান ও মর্যাদার বিষয়ে চীনের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসকেই তুলে ধরে।’ তিনি মনে করেন, শি জিনপিং সম্ভবত ট্রাম্পকে মনে করিয়ে দিতে চান যে, বেইজিংয়ের অন্যান্য নির্ভরযোগ্য ও মজবুত সম্পর্ক রয়েছে। ফলে ওয়াশিংটন চেষ্টা করলেও বেইজিংকে সহজে বিচ্ছিন্ন বা ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

আরও পড়ুন

পুতিনের এই সফর এমন একসময়ে হচ্ছে, যখন তিনি তার দীর্ঘ শাসনকালের সবচেয়ে কঠিন সময়ে প্রবেশ করছেন। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া আশানুরূপ অগ্রগতি করতে না পারায় দেশে তার শক্তিশালী নেতার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন হতে শুরু করেছে। রাশিয়ার ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট চীনের ওপর তার নির্ভরশীলতা ক্রমাগত বাড়িয়ে চলেছে, যা ক্রেমলিনের চোখে সমানে সমানে অংশীদারত্বের সম্পর্কটিকে আরও বেশি একপেশে করে তুলছে।

সফরের আগে রুশ প্রেসিডেন্ট চীনের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তিনি বলেন, চীন-রাশিয়া সম্পর্ক ‘এক অভূতপূর্ব পর্যায়ে’ পৌঁছেছে। এ প্রসঙ্গে তিনি দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য, মার্কিন ডলারের পরিবর্তে প্রায় সম্পূর্ণভাবে রুবল ও ইউয়ানে লেনদেন সম্পন্ন হওয়া এবং চীনা ও রুশ ভ্রমণকারীদের জন্য পারস্পরিক ভিসামুক্ত নীতির কথা উল্লেখ করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন মঙ্গলবার বলেন, শি-পুতিনের কৌশলগত নির্দেশনার মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব আরও গভীর হবে এবং জনগণের হৃদয়ে আরও দৃঢ়ভাবে প্রোথিত হবে।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আরও পড়ুন
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের ঘটনা তদন্তে পুলিশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের চীনে প্রশিক্ষণের প্রস্তাব