ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সৌদিতে মাটির নিচ থেকে আব্বাসীয় আমলের শতাধিক স্বর্ণালংকার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাসিম অঞ্চলের দারিয়াহ প্রত্নস্থলে প্রত্নতাত্ত্বিক খননে আব্বাসীয় যুগের বিরল স্বর্ণালংকারের সন্ধান মিলেছে। উদ্ধার হওয়া প্রায় ১০০টি স্বর্ণখণ্ডকে একটি পূর্ণাঙ্গ গয়নার সেটের অংশ বলে ধারণা করছেন গবেষকেরা।

সৌদি হেরিটেজ কমিশনের তথ্য অনুযায়ী, দারিয়াহ প্রত্নস্থলে খনন ও জরিপ কার্যক্রমের চতুর্থ ধাপে এসব নিদর্শন পাওয়া যায়। কর্মকর্তারা জানিয়েছেন, আবিষ্কৃত অলংকারগুলো আব্বাসীয় যুগে স্বর্ণশিল্পের উন্নত কারিগরি ও নান্দনিকতার গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করছে।

প্রত্নতাত্ত্বিকদের ভাষ্য, স্বর্ণালংকারগুলোতে জ্যামিতিক নকশার সঙ্গে ফুলের অলংকরণ ব্যবহার করা হয়েছে। কয়েকটি অলংকারে বহু-পাপড়িযুক্ত ফুলের নকশা দেখা গেছে, যার কেন্দ্রে স্বর্ণের ফ্রেমে বসানো হয়েছে রঙিন পাথর।

উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে একটি বড় গোলাকার অলংকারও রয়েছে, যেখানে সমমিত নকশায় বিভিন্ন রঙের পাথর বসানো হয়েছে। এছাড়া বহু রঙের পুঁতি ও সূক্ষ্মভাবে তৈরি স্বর্ণের বিভাজক অংশও পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গয়নাগুলো তৈরিতে হাতুড়ি দিয়ে স্বর্ণপাত গঠন, খোদাই কাজ এবং পাথর বসানোর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এসব নিদর্শন আব্বাসীয় যুগে স্বর্ণকারদের উচ্চমানের দক্ষতার প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

খননের সময় একই যুগের বিভিন্ন স্থাপত্য নিদর্শনও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাথরের ভবনের ভিত্তি, কাদামাটির দেয়াল, অগ্নিকুণ্ড, প্লাস্টার করা কক্ষ, মাটির পাত্র এবং ধাতব সরঞ্জাম।

হেরিটেজ কমিশনের মতে, এসব নিদর্শন থেকে ধারণা করা হচ্ছে যে তৃতীয় হিজরি শতকের শেষ ভাগ থেকেই ওই এলাকায় মানুষের বসতি ছিল। পাশাপাশি ঐতিহাসিক হজ ও বাণিজ্যপথে দারিয়াহ এলাকার কৌশলগত গুরুত্বও নতুন করে উঠে এসেছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবে ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশের প্রত্নস্থল সংরক্ষণ, গবেষণা ও নথিভুক্তকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই আবিষ্কার তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলেকে যুক্তরাষ্ট্রে নজরদারির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক নারীকে সোমবার (৫ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে।
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
ব্যাগ দেখতে চাওয়ায় রেগে যান নারী, তল্লাশিতে বেরিয়ে এলো আসল রহস্য
ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় একটি শপিংমলে এক নারীর ব্যাগ তল্লাশি করতে চাইলে তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
ব্যাগ দেখতে চাওয়ায় রেগে যান নারী, তল্লাশিতে বেরিয়ে এলো আসল রহস্য
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার মারা গেছেন।
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য
মায়ের পেট থেকে পৃথিবীর আলো দেখার আগেই অস্ত্রোপচার করে এক অনাগত শিশুর জীবন বাঁচিয়েছেন চীন ও হংকংয়ের চিকিৎসকরা। গর্ভে থাকা শিশুটির বুকে দ্রুত বেড়ে ওঠা টিউমারে সফলভাবে মাইক্রোওয়েভ অ্যাবলেশন করেছেন তারা। শেনজেনের বাওয়ান ওমেনস অ্যান্ড চিলড্রেনস হসপিটাল এবং চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের চিকিৎসকদের একটি দল এ জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চলতি বছরের ২০ আগস্ট ‘আলট্রাসাউন্ড ইন অবস্টেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি’ জার্নালে প্রকাশিত হয়। চিকিৎসকদের হাতে অস্ত্রোপচারের সময় ছিলেন ৪০ বছর বয়সী এক নারী। তিনি তখন ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরীক্ষায় তার গর্ভে থাকা শিশুর মাইক্রোসিস্টিক কনজেনিটাল পালমোনারি এয়ারওয়ে ম্যালফরমেশন (সিপিএএম) শনাক্ত হয়। এটি একটি বিরল জন্মগত সমস্যা। এতে ভ্রূণের ফুসফুসের স্বাভাবিক টিস্যুর পরিবর্তে অসংখ্য ছোট ছোট সিস্ট বা তরলপূর্ণ থলি তৈরি হয়। দ্রুত বাড়তে থাকলে এ ধরনের টিউমার ভ্রূণের হৃৎপিণ্ড ও ফুসফুসে অতিরিক্ত চাপ সৃষ্টি করে হার্ট ফেইলিওর এবং শরীরে অতিরিক্ত তরল জমার মতো জটিলতা তৈরি করতে পারে। স্ক্যানে দেখা যায়, শিশুটির বুকের ডান পাশের প্রায় পুরো অংশজুড়ে ৫ সেন্টিমিটার আকারের একটি টিউমার রয়েছে। টিউমারটির চাপে শিশুটির হৃৎপিণ্ড ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। একই সঙ্গে শিশুটির পেটে বিপজ্জনক মাত্রায় তরল জমে অ্যাসাইটিস দেখা দেয়। সাধারণত এ ধরনের ক্ষেত্রে বড় তরলপূর্ণ সিস্ট খালি করে দেওয়া কিংবা টিউমারের প্রধান রক্ত সরবরাহ বন্ধ করার চেষ্টা করা হয়। তবে এই শিশুর টিউমারটি ছিল অসংখ্য ক্ষুদ্র সিস্টে গঠিত এবং এর কেন্দ্রে কোনো বড় রক্তনালী ছিল না। ফলে প্রচলিত পদ্ধতি কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল কম। এ অবস্থায় চিকিৎসকরা বেছে নেন অভিনব একটি পদ্ধতি। হাই-ডেফিনিশন ও রিয়েল-টাইম আল্ট্রাসাউন্ডের সাহায্যে টিউমারে পৌঁছানোর নিরাপদ পথ নির্ধারণ করা হয়। এরপর মায়ের পেট, জরায়ুর দেয়াল এবং ভ্রূণের বুকের দেয়াল ভেদ করে একটি সূক্ষ্ম অ্যাবলেশন নিডল সরাসরি টিউমারের কেন্দ্রে প্রবেশ করানো হয়। এরপর মাইক্রোওয়েভ প্রযুক্তির মাধ্যমে টিউমারের ভেতরের পানির অণুগুলোকে দ্রুত উত্তপ্ত করে টিস্যু ধ্বংস করা হয়। পুরো প্রক্রিয়াটি শেষ করতে সময় লাগে মাত্র দুই মিনিট। অস্ত্রোপচারের পুরো সময় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে টিউমারে ছড়িয়ে পড়া তাপের মাত্রা ও পরিসর পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা, যাতে অনাগত শিশুর আশপাশের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত না হয়। অস্ত্রোপচারের মাত্র তিন দিন পরই এর সুফল দেখা যায়। টিউমারের আকার উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং নতুন করে তরল জমাও বন্ধ হয়ে যায়। এরপর ৩৭ সপ্তাহ পর্যন্ত সফলভাবে গর্ভধারণের পর ওই নারী সন্তানের জন্ম দেন। জন্মের সময় শিশুটির ওজন ছিল ২ দশমিক ৯ কেজি। নবজাতকের শারীরিক অবস্থা মূল্যায়নের অ্যাপগার স্কেলে শিশুটি পায় পূর্ণ ১০ নম্বর। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, জন্মের চার মাস পরও শিশুটির শরীরে টিউমার পুনরায় বেড়ে ওঠার কোনো লক্ষণ দেখা যায়নি। চিকিৎসকদের এই সাফল্য গর্ভে থাকা শিশুর জটিল জন্মগত রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট আরটিভি/এসকে
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের বিমান ছিনতাইয়ের চেষ্টার পেছনে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
আরও পড়ুন
সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
মদিনার বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের
এক লাখ সেনা নিয়ে যুদ্ধে নামছে সৌদি