ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আর্থিক বিরোধের জেরে তিনজনকে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির তুঘলকাবাদ এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়।

শুক্রবার (১২ জুন) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে শুরুতে দুর্ঘটনা মনে হলেও পরে সেই অগ্নিকাণ্ড নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

পুলিশ তদন্তে জানতে পেরেছে, এটি ছিল দুই চাচাতো ভাইয়ের মধ্যে আর্থিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা। এ ঘটনায় নিরঞ্জন (৩৩), তার ভাই রাজকুমার (২৭) এবং সরিতা (২৭) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৭ বছর বয়সী এক কিশোরীকেও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারী ও কিশোরীর সঙ্গে অভিযুক্ত দুই যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

পুলিশ জানায়, গত ১২ জুন মধ্যরাতে ভবনের নিচতলায় পার্ক করা একটি স্কুটারে আগুন লাগানোর কথা স্বীকার করেছে ওই কিশোরী। সেই আগুন অল্প সময়ের মধ্যেই ভবনের পঞ্চম তলা পর্যন্ত পৌঁছে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় আটজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পঙ্কজ, সুশীলা দেবী ও সোনিয়া কুমারী নামে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে করা হলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে বেরিয়ে আসে আসল ঘটনা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, আগুন লাগার কিছুক্ষণ আগে একজন কিশোরী ওই ভবনে প্রবেশ করেন। ওই ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় কিশোরীটি পুলিশকে জানায়, সরিতা তাকে স্কুটারটিতে আগুন দিতে প্ররোচিত করেছিল। স্কুটারটি ছিল দীপকের চাচাতো ভাই নিরঞ্জনের। তিনি ভবনের পঞ্চম তলায় বসবাস করতেন। পুলিশ আরও জানিয়েছে, সরিতা ওই কিশোরীকে পেট্রোল ও একটি ম্যাচবাক্সও সরবরাহ করেছিল।

পুলিশের দাবি, অগ্নিসংযোগের পেছনে মূল কারণ ছিল দীপক ও নিরঞ্জনের মধ্যে চলমান আর্থিক বিরোধ। নিরঞ্জন সম্প্রতি অন্য একটি মামলায় কারাভোগ শেষে মুক্তি পেয়েছিলেন।

পুলিশ ইতোমধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র, অবহেলাজনিত হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষতিসাধন এবং অবৈধ অনুপ্রবেশসহ গুরুতর ধারায় মামলা দায়ের করেছে। এ ছাড়া এই ষড়যন্ত্রে আরও কেউ জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
বিশ্বের সবচেয়ে বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের একটি এই প্রজাতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এ ঘটনা নতুন আশার সৃষ্টি করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই পাকিস্তানি নারী গোয়েন্দা। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
ভারতের উত্তর প্রদেশের মিরাটের মায়াঙ্ক নামের এক ব্যক্তি প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোমো খেতে যান। এ সময় নিজের স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা করেন। কিন্তু পালানোর সেই চেষ্টা শেষ পর্যন্ত ভয়াবহ ঘটনায় রূপ নেয়।
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ছয়টির বেশি দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।  
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জয়ী না হলে ওহাইওকে কেন্দ্রীয় সরকারের সহায়তা দেওয়ার ক্ষেত্রে তিনি কম আগ্রহী থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
আরও পড়ুন
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট