ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিশুদের মোবাইল আসক্তি নিয়ে বড় সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:১৩ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শিশু ও কিশোরদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার নিয়ে নতুন করে বড় ধরনের সতর্কতা জারি করা হয়েছে। সরকারি স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুযায়ী, মোবাইল, ভিডিও গেম, সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় কাটানো শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, অনেক শিশু এক বছর বয়সের আগেই স্ক্রিনের সংস্পর্শে আসে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবহার আরও বাড়তে থাকে। কিশোর বয়সে এসে অনেকেই দিনে গড়ে ৪ ঘণ্টা বা তারও বেশি সময় স্ক্রিনে কাটায়। অনেকেই আবার সময়ের হিসাবই রাখতে পারে না।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার ঘুমের সমস্যা, পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, শারীরিক সক্রিয়তা হ্রাস এবং সামাজিক সম্পর্ক দুর্বল হওয়ার মতো সমস্যার সঙ্গে যুক্ত।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, ছোট শিশুদের জন্য স্ক্রিন ব্যবহার সীমিত রাখা জরুরি। ১৮ মাসের কম বয়সী শিশুদের স্ক্রিন থেকে দূরে রাখা, ৬ বছরের নিচে দিনে এক ঘণ্টার কম এবং ৬ থেকে ১৮ বছর বয়সীদের জন্য দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা স্ক্রিন ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শুধু সময় নয়, নির্দেশনায় স্ক্রিন ব্যবহারের ধরন নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুদের পড়াশোনা ও অন্যান্য কাজ শেষ করে তবেই স্ক্রিন ব্যবহার করা, পরিবারে নির্দিষ্ট নিয়ম তৈরি করা এবং অভিভাবকদের নিজেরাও ভালো উদাহরণ তৈরি করার কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সব ধরনের স্ক্রিন ব্যবহার ক্ষতিকর নয়। শিক্ষামূলক কনটেন্ট বা সামাজিকভাবে যুক্ত থাকার জন্য কিছু ব্যবহার ইতিবাচকও হতে পারে। তাই শুধু সময় নয়, কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ।

নতুন এই সতর্কবার্তায় শিশুদের সুস্থ রাখতে পরিবার, স্কুল, চিকিৎসক ও প্রযুক্তি কোম্পানিগুলোর যৌথ ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের স্ক্রিন আসক্তি কমাতে নিয়মিত বিরতি নেওয়া, খেলাধুলা ও বাস্তব জীবনের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন