ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যে কারণে এশিয়ার মানচিত্র বদলে দিতে যাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত

চীন নির্মাণ করছে শতকের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প ‘পিংলু খাল’, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে দেশটির বাণিজ্যিক যোগাযোগে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি নির্ধারিত সময়ের আগেই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এ তথ্য প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রায় ১০.২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ১৩৪ কিলোমিটার দীর্ঘ এই খাল বর্তমানে নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরেই পরীক্ষামূলকভাবে নৌযান চলাচল শুরু হবে, যা নির্ধারিত সময়ের প্রায় তিন মাস আগেই চালু হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

প্রথম পর্যায়ে খালটি চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলের রাজধানী নাননিংয়ের সঙ্গে হাইনান দ্বীপের মুক্ত বাণিজ্য বন্দরকে সরাসরি যুক্ত করবে। এর মাধ্যমে চীনের অভ্যন্তরীণ নদীপথ সরাসরি বেইবু উপসাগর বা গালফ অব টনকিনের সঙ্গে সংযুক্ত হবে।

বিশ্লেষকদের মতে, পিংলু খাল চালু হলে চীনের পশ্চিমাঞ্চল থেকে আসিয়ানভুক্ত দেশগুলোতে পণ্য পরিবহনের দূরত্ব প্রায় ৫৬০ কিলোমিটার কমে যাবে। ফলে পরিবহন ব্যয় ১৮ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে এবং বছরে প্রায় ৬৯০ মিলিয়ন ডলার লজিস্টিক খরচ সাশ্রয় হবে।

এতদিন চীনের অভ্যন্তরীণ অঞ্চলগুলোর পণ্য সমুদ্রে পাঠাতে গুয়াংডং প্রদেশের বন্দর ঘুরে যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন এই খাল চালু হলে সেই জটিলতা অনেকটাই দূর হবে বলে ধারণা করা হচ্ছে।

ভূ-রাজনৈতিক দিক থেকেও প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে আসিয়ান দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য দ্রুত বাড়ছে। গত বছর যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমলেও আসিয়ান অঞ্চলে রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই বাজারকে আরও শক্তিশালী করতেই চীন এই খালকে কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখছে।

আরও পড়ুন

১০ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন মালবাহী জাহাজ চলাচলের উপযোগী করে নির্মিত পিংলু খালকে গত ৫০ বছরের মধ্যে চীনের সবচেয়ে বড় ‘নদী থেকে সমুদ্র’ সংযোগকারী খাল প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর নাননিংয়ে অনুষ্ঠিতব্য চীন-আসিয়ান এক্সপো চলাকালেই আনুষ্ঠানিকভাবে এই খালের উদ্বোধন করা হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য