ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গণহারে চাকরি হারাচ্ছেন ভারতীয়রা, কী কারণ  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৮:৫২ এএম
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন এইচ-১বি ভিসায় কর্মরত ভারতীয় পেশাজীবীরা। চাকরি হারানোর কারণে অনেকেই এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের যে ঢেউ শুরু হয়েছে, তাতে ভারতীয় কর্মীরা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে এইচ-১বি ভিসাধারীদের জন্য বর্তমান পরিস্থিতি আরও বেশি কঠিন হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্রের বর্তমান কড়া ভিসা নীতিমালা অনুযায়ী, চাকরি হারানোর পর নির্দিষ্ট একটি সময়ের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে হয়, অন্যথায় দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

এই বিশেষ ভিসার ক্ষেত্রে সাধারণত নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীকে স্পন্সর করে থাকে। ফলে চাকরি চলে গেলে যুক্তরাষ্ট্রে আইনিভাবে অবস্থান বজায় রাখতে নতুন কোনো প্রতিষ্ঠানের স্পন্সরশিপের প্রয়োজন হয়। তবে বর্তমান মন্দা পরিস্থিতিতে নতুন কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া এবং তাদের কাছ থেকে স্পন্সরশিপ আদায় করা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, প্রযুক্তি খাতের অনেক প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কার্যক্রমে বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে সনাতন কর্মী চাহিদায় বড় ধরনের পরিবর্তন আসছে এবং অনেকের চাকরি ঝুঁকির মুখে পড়ছে। প্রতিনিয়ত বিভিন্ন বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমিয়ে আনায় এই সংকট দ্রুত ঘনীভূত হচ্ছে।

এতে শুধু প্রযুক্তিবিদদের চাকরিই যাচ্ছে না, বরং এর বড় প্রভাব পড়ছে প্রবাসী পরিবারগুলোর ব্যক্তিগত জীবনেও। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ভারতীয় সেখানে স্থায়ীভাবে পরিবার গড়েছেন, সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছেন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে নিজেদের জীবন সাজিয়েছেন। হুট করে চাকরি হারানোর কারণে এখন সেই পারিবারিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ওয়ালটনে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, থাকা-খাওয়া ফ্রি
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ
সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ