পড়ে থাকা আম কুড়োলেই গুনতে হয় ৫ লাখ টাকা জরিমানা!

আন্তর্জাতিক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০৯:৪০ পিএম


পড়ে থাকা আম কুড়োলেই গুনতে হয় ৫ লাখ টাকা জরিমানা!
পড়ে থাকা আম কুড়োলেই গুনতে হয় ৫ লাখ টাকা জরিমানা। ছবি: সংগৃহীত

রাস্তার পাশে আমে ভরা গাছ, নিচে পড়ে আছে পাকা আম—এমন দৃশ্য দেখলে অনেকেই হয়তো সহজভাবেই কয়েকটি আম কুড়িয়ে নিতে চাইবেন। তবে সিঙ্গাপুরে এমন কাজ করতে গেলে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির আইন অনুযায়ী, সরকারি জায়গা কিংবা রাস্তার ধারে পড়ে থাকা আম সংগ্রহ করা বা গাছ থেকে আম পাড়া—দুটোই শাস্তিযোগ্য অপরাধ।

সম্প্রতি সিঙ্গাপুরপ্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ডিজিটাল কনটেন্ট নির্মাতা প্রিয়াঙ্কা সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেন। 

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একটি আমগাছ পাকা আমে পরিপূর্ণ এবং বেশ কিছু আম মাটিতেও পড়ে রয়েছে। সাধারণভাবে ফলগুলো পরিত্যক্ত মনে হলেও প্রিয়াঙ্কা জানান, সিঙ্গাপুরে অনুমতি ছাড়া এসব আম স্পর্শ করাও নিষিদ্ধ।

আরও পড়ুন

তিনি বলেন, যদি কেউ সেগুলো কুড়ানোর চেষ্টা করে, তবে তাকে ৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এই অংকের পরিমাণ ৫ লাখ টাকার কাছাকাছি (বর্তমান বিনিময় হার অনুযায়ী)।

কারণ, সিঙ্গাপুরের আইন অনুযায়ী পাবলিক প্লেস বা রাস্তার পাশে লাগানো সমস্ত গাছপালা সরকারের সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাই অনুমতি ছাড়া গাছ থেকে ফল পাড়া বা মাটি থেকে কুড়ানোকে সরকারি সম্পত্তি চুরির সমান অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই কারণেই সরকার এই ধরনের কাজের ওপর কঠোর ও ভারী জরিমানা আরোপ করে থাকে।

সুতরাং, সিঙ্গাপুরের রাস্তায় চলাচলের সময় সুন্দর ফল দেখে প্রলুব্ধ হওয়ার আগে এর পরিণতির কথা মনে রাখা জরুরি। সামান্য একটি আম কুড়ানোর শখ আপনার জন্য বয়ে আনতে পারে সাড়ে ৪ লাখ টাকারও বেশি জরিমানার বোঝা।

তথ্যসূত্র: জিও নিউজ

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission