ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মে ২০২৬, ১০:২৮ এএম
ডোনাল্ড ট্রাম্প : আরটিভি গ্রাফিক্স

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে এবং এর ‌ওপর ‌‌‘কড়া নজরদারি’ রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র—এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের সঙ্গে সমঝোতার খসড়া প্রস্তাবের সূত্র ধরে ওমানকে এই বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক অঙ্গনে।

দ্য গার্ডিয়ান প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং এর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চলাকালে ট্রাম্প মন্তব্য করেন, কেউ এই নৌপথ নিয়ন্ত্রণ করতে পারবে না।

তিনি বলেন, এটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং সবার জন্য উন্মুক্ত থাকতে হবে।

আরও পড়ুন

জানা গেছে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর যৌথভাবে টোল আরোপের বিষয়ে আলোচনা চলছে বলে খবর প্রকাশের পরই ট্রাম্প এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) এক বৈঠকে ট্রাম্প বলেন, এই প্রণালী খোলা থাকবে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর নজর রাখবে। কেউ যেন এটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে না।

একপর্যায়ে ওমানকে উদ্দেশ করে ট্রাম্প কঠোর ভাষায় মন্তব্য করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ওমান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্বের মোট তেল সরবরাহের বড় একটি অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতিতেও চাপ বাড়ছে।

এদিকে, ইরানের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা এখনও সফল হয়নি বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তেহরান আলোচনার গতি ধীর করছে এবং রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রেখে সময় নিচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত