ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফ্ল্যাটের তালা ভেঙে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০১:১২ পিএম
দেবস্মিতা পাল। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপককে তার নিজের ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষিকার মাথায় গুরুতর আঘাতের চিহ্নের পাশাপাশি তার হাতের শিরাও কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে ফ্ল্যাট থেকে কোনো মূল্যবান জিনিসপত্র খোয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, নিহত ওই বিশ্ববিদ্যালয় শিক্ষিকার নাম দেবস্মিতা পাল। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিবাজি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি দিল্লির পূর্বাঞ্চলের বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে একা থাকতেন। তার স্বামী দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে থাকেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে নিউ অশোক নগর থানায় একটি ফোনকল আসে। ফোনটি করেছিলেন দেবস্মিতার বোন ৪৯ বছর বয়সী দেবারতি পাল। তিনি পুলিশকে জানান, তার বোনকে ফ্ল্যাটের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।

আরও পড়ুন

পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল সকাল থেকেই ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং দেবস্মিতা পালের ফোনেও বারবার চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে কোনো অঘটনের আশঙ্কায় বোন দেবারতি পাল তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন। সেখানে তিনি তার বোনকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ভারী কোনো বস্তু দিয়ে দেবস্মিতার মাথায় আঘাত করা হয়েছিল। তার মাথায় গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার হাতের কবজির শিরাও কাটা অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় এলবিএস হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে ডাকাতি বা চুরির কোনো আলামত পাওয়া যায়নি। কারণ ফ্ল্যাটে থাকা গয়না ও নগদ অর্থ সব অক্ষত অবস্থায় ছিল। এ ঘটনায় ইতিমধ্যেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক বিশেষ তদন্ত দল কাজ শুরু করেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
স্বামীকে রেখে গেলেন অফিসে, বাসায় ফিরে স্ত্রীর ‘চোখ কপালে’