ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে নীরব কংগ্রেস, অন্য দলগুলোর যে প্রতিক্রিয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) এর বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ নিয়ে এখন পর্যন্ত নীরব রয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তবে জোটসঙ্গীসহ কয়েকটি বিরোধী দল ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সিজেপির প্রতি সমর্থন জানিয়েছে।

শনিবার (৬ জুন) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিজেপি। একই সঙ্গে দাবিটি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়। দলটির প্রধান যুক্তরাষ্ট্রে পড়ুয়া অভিজিৎ দিপকের ডাকে অনুষ্ঠিত এই কর্মসূচি দেশজুড়ে আলোড়ন তুললেও কংগ্রেস নেতারা এখন পর্যন্ত এ বিষয়ে নীরব রয়েছেন।

দলীয় সূত্রগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কংগ্রেসের একটি অংশের ধারণা-সিজেপির পেছনে আম আদমি পার্টির (এএপি) সমর্থন থাকতে পারে। এ কারণে দলটি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপির ব্যাপক উপস্থিতি রয়েছে। টেলিভিশন বিতর্কে তাদের অনেক বেশি সময় দেয়া এবং রাজধানীতে বিক্ষোভের অনুমতি পাওয়ার বিষয়গুলো নিয়ে তাদের দলের মধ্যে সন্দেহ রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মস বিভাগের প্রধান সুপ্রিয়া শ্রীনাত সিজেপির নাম উল্লেখ না করে বলেছেন, তারা দৃঢ়ভাবে জেন-জি বা জেনারেশন জেডের পাশে রয়েছেন।

গত এক মাসে এনএসইউআই ও ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস দেশের বিভিন্ন স্থানে ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি এবং সিবিএসই মূল্যায়নসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে ৫০টির বেশি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে বলেও জানান তিনি। সিজেপির চলমান বিক্ষোভ নিয়ে কংগ্রেস চুপ থাকলেও তাদের মিত্র সমাজবাদী পার্টি (এসপি), তৃণমূল কংগ্রেস (টিএমসি), শিবসেনা (ইউবিটি), আরজেডি, সিপিআই (এমএল) ও সিপিআইয়ের (এম) মতো দলগুলো স্বাগত জানিয়েছে এই বিক্ষোভকে।

রাজ্যসভার তৃণমূলের উপনেতা সাগরিকা ঘোষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ক্ষুব্ধ তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনকে তার দল সমর্থন করে এবং এটি সরকারের জন্য একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সতর্কবার্তা। তিনি আরও বলেন, প্রতিবছরই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। বাচ্চারা (শিক্ষার্থীরা) আত্মহত্যা করেছে, তবুও কোনো জবাবদিহি নিশ্চিত হয়নি।

আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, আরজেডি ও আমাদের নেতা তেজস্বী যাদব প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। গণতন্ত্রে প্রত্যেকেরই প্রতিবাদের অধিকার রয়েছে। লোকসভা সদস্য রাজীব রাই বলেন, এটি সরকারের জন্য একটি সতর্কবার্তা। তরুণেরা প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, যা সরকারের আত্মসমালোচনার কারণ হওয়া উচিত।

এছাড়া তেলাপোকাদের কখনোই অবমূল্যায়ন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেন, যাদের আমরা দেশের ভবিষ্যৎ ও ভাগ্যনির্ধারক বলি তারা নিজেদের যন্ত্রণা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকে তীব্র গরমের মধ্যেও রাস্তায় নেমেছেন।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই বিক্ষোভ তরুণদের ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ। তিনি বলেন, তাদের দেশবিরোধী আখ্যা দেওয়ার পরিবর্তে মোদি সরকারের উচিত তাদের সমস্যাগুলো সমাধান করা। আপ তাদের দাবির প্রতি সমর্থন জানায়। প্রধানমন্ত্রীকে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে হবে।

সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য যন্তর মন্তরে অনুষ্ঠিত বিক্ষোভে সশরীরে যোগ দেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত এবং শিক্ষাব্যবস্থায় চলমান সংকটের জন্য তাকে আনা উচিত জবাবদিহির আওতায়।

সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু