ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শিশুদের মোবাইল-টিভি দেখা নিয়ে জানা গেল যে ভয়াবহ তথ্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১১:০২ পিএম
ছবি: সংগৃহীত

দুই বছরের কম বয়সী শিশুদের মোবাইল বা টিভি দেখতে দিলে এটি তাদের স্বাস্থ্য ও জীবন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব ফেলে। এরফলে এ বয়সী শিশুদের এসব ডিভাইস থেকে দূরে রাখা উচিত। সম্প্রতি চালানো এক গবেষণায় এ নিয়ে কিছু ভয়াবহ ফলাফল দেখা গেছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘১০০১ ক্রিটিক্যাল ডেইস’ নামে একটি ওয়েবসাইটে গবেষণার তথ্য ফলাফল প্রকাশ হয়েছে। আর গবেষণা চালিয়েছে যুক্তরাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলেছেন, এই সময়ে মোবাইল ও টিভি দেখতে দিলে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে।

লিডস বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার রাফে কায়টন এই গবেষণার সহ-নেতৃত্বে ছিলেন। তিনি বলেছেন, তারা দেখতে পেয়েছেন বাবা-মায়ের এসব ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে গাইডিংয়ের অভাব আছে। এতে করে তারা নিজেদের অজান্তে নিজ শিশুকে মোবাইল-টিভির সঙ্গে অস্বাস্থ্যকর স্বভাব এবং সম্পর্ক তৈরি করে দিচ্ছেন।

আরও পড়ুন

শিশুদের মধ্যে যেসব সমস্যা দেখা দেয়

গবেষণায় দেখা গেছে মোবাইল-টিভি দিলে বাবা-মা বা যিনি শিশুকে লালন-পালন করেন তার সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ কমে যায়, শিশুদের স্বাভাবিক খেলাধুলা করার সময় কমে যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর— তাদের ভাষার বিকাশ সীমিত হয়ে যায়। অর্থাৎ শিশুরা ভাষা শিখতে পারে না।

এরসঙ্গে এত কম বয়সে এসব ডিভাইস ব্যবহার করতে দিলে শিশুদের মধ্যে অতিরিক্ত উদ্দীপনা এবং ঘুমের ব্যঘাত দেখা দেয়। পাশাপাশি তাদের চোখের ওপর খারাপ প্রভাব পড়ে এবং শিশু বয়সে স্থুলতা বা ওজন বৃদ্ধি দেখা দেয়।

গবেষণায় আরও ভয়ঙ্কর তথ্য হিসেবে বেরিয়েছে, দুই বছরের কম বয়সের যেসব শিশুকে মোবাইল ও টিভি দেখতে দেওয়া হয় তারা আরাম ও প্রশান্তির জন্য এসব ডিভাইসকে খোঁজে। যেখানে আরাম-প্রশান্তির জন্য বাবা-মাকে খোঁজার কথা তাদের।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৭ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবদুর রহিম।  
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
আরও পড়ুন
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন
‘কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না’