ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নতুন প্রধানের হাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির পথ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:৫৮ এএম
১৭ই জুন, ২০২৬-এ ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত ফেডারেল রিজার্ভ বোর্ড ভবনে মার্কিন ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ একটি সংবাদ সম্মেলনে । ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রধান (মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান) কেভিন ওয়ার্শ দায়িত্ব নেওয়ার পরই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি আনার পরিকল্পনা রয়েছে তার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ই জুন) প্রথম নীতি বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংক টানা চতুর্থবারের মতো সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সুদের হার ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের মধ্যে রয়েছে।

তবে বৈঠকের সবচেয়ে বড় বিষয় ছিল, চলতি বছরই সুদের হার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ওয়ার্শ জানান, কেন্দ্রীয় ব্যাংকের নীতি নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাদা দল কাজ করবে। এসব দলের আলোচনার বিষয় হবে কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ব্যবস্থা, অর্থের প্রবাহ, তথ্য ব্যবহারের পদ্ধতি, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নীতি।

আরও পড়ুন

ওয়ার্শ বলেন, এসব বিষয়ে নতুনভাবে চিন্তা করা দরকার এবং চলতি বছরের শেষ নাগাদ বেশিরভাগ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানান, এই বৈঠকে সুদের হার ভবিষ্যতে কোন দিকে যাবে সে বিষয়ে কোনো আগাম নির্দেশনা দেওয়া হয়নি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে এমন পূর্বাভাস দেওয়া উপযুক্ত নয়।

তবে তিনি মূল্য স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়ার্শ বলেন, কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনতে সক্ষম এবং এ লক্ষ্য পূরণে তাদের অঙ্গীকার শক্তিশালী।

এদিকে নতুন প্রধানকে নিয়ে তৈরি হয়েছে ভিন্ন পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সুদের হার কমানোর প্রত্যাশায় নিয়োগ দিলেও কেন্দ্রীয় ব্যাংকের অধিকাংশ নীতিনির্ধারক এখন সুদের হার বাড়ানো বা অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। চলতি বছরে মাত্র একজন কর্মকর্তা সুদের হার কমানোর প্রত্যাশা করছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জ্বালানি খাতের বাইরে মূল্যস্ফীতির চাপ আরও বাড়লে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি কার্যকর হলে এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে গেলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়ে মূল্যস্ফীতিও কমতে পারে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর সংস্কার নিয়েও আলোচনা করেছেন ওয়ার্শ। প্রায় আড়াই বিলিয়ন ডলারের এই সংস্কার প্রকল্প নিয়ে তদন্ত চলছে। তিনি বলেছেন, প্রকল্পে কোনো ভুল বা অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সংস্কারের অর্থ সরকারি করের টাকা থেকে নয়, বরং তাদের নিজস্ব আয় থেকেই ব্যয় করা হচ্ছে।

সূত্র: সিএনএন

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
ভারতের উত্তর প্রদেশের লখনউতে প্রেমিককে হত্যার অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা প্রকাশ করেছেন পলাতক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে।
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার
যুদ্ধের মধ্যে ইন্টারনেটের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান।
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
আরও পড়ুন
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের