ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা! 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে শুক্রবার (১৯ জুন) দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ সময়ে বৈঠকটি স্থগিত হওয়ায় সদ্য অর্জিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিটির স্থায়ী রূপ পাওয়া এবং এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আলোচনা আপাতত না হলেও ভবিষ্যতে এর আয়োজনের জন্য বুর্গেনস্টকে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ অব্যাহত রাখা হয়েছে। বৈঠক স্থগিত হওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও তার সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনার লজিস্টিক ব্যবস্থা বেশ জটিল ছিল, তবে সব পরিকল্পনা চূড়ান্ত হলে মার্কিন প্রতিনিধিদল আবারও আলোচনায় বসতে প্রস্তুত।

এর আগে গত বুধবার(১৭ জুন) ৪ মাসের যুদ্ধ শেষে একটি ১৪ দফা চুক্তির মাধ্যমে অন্তত ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছিল দুই দেশ। তবে নতুন করে কারিগরি আলোচনা শুরুর আগেই মার্কিন নিয়ত নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। তেহরানের আলোচকদের স্পষ্ট বক্তব্য, আলোচনার টেবিলে বসার আগে অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নে ওয়াশিংটনকে দৃশ্যমান ও বাস্তব পদক্ষেপ দেখাতে হবে।

আরও পড়ুন

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক বার্তায় দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত ‘হতাশা থেকে’ এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘অবিশ্বস্ত’ মার্কিন পক্ষ যদি চুক্তি লঙ্ঘন করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের অনেক আইনপ্রণেতাই এই চুক্তির তীব্র সমালোচনা করছেন। তাদের মতে, সংঘাত বন্ধের জন্য ট্রাম্প ইরানকে অতিরিক্ত ছাড় দিয়েছেন। যেখানে ট্রাম্প শুরুতে ঘোষণা করেছিলেন যে ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া যুদ্ধ শেষ হবে না, সেখানে চুক্তিতে ইরানকে বড় ধরনের অর্থনৈতিক ও নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের আটকে থাকা ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের সম্পদ মুক্ত করে দেওয়া এবং তেল রপ্তানিতে তাৎক্ষণিক মার্কিন ছাড়ের বিষয়গুলো অন্যতম।

সমালোচকেরা বলছেন, চার মাস আগে যুদ্ধ শুরুর সময় ট্রাম্পের যে মূল লক্ষ্যগুলো ছিল—যেমন ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলবিরোধী মিত্র গোষ্ঠীগুলোকে দেওয়া সমর্থন বন্ধ করা এবং তেহরানের শাসনব্যবস্থার পতন ঘটানো—তার একটিও এই সমঝোতা স্মারকে প্রতিফলিত হয়নি। উল্টো ইরান তার ইউরেনিয়াম মজুত দেশের ভেতরেই রেখে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে নিম্নমাত্রায় রূপান্তর করতে সম্মত হয়েছে, যা ট্রাম্পের দাবি অনুযায়ী দেশ থেকে সরিয়ে নেওয়া হয়নি।

তবে এই পুরো শান্তি প্রক্রিয়া এবং চুক্তির ভবিষ্যৎ নিয়ে বড় উদ্বেগের অন্যতম কারণ হলো এতে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি। ইসরায়েল নিজেকে এই চুক্তি থেকে দূরে রেখেছে এবং লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান পূর্ণ শক্তিতে চালিয়ে যাচ্ছে। শুক্রবারও লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

চুক্তিতে লেবাননের যুদ্ধ ‘স্থায়ীভাবে সমাপ্ত’ করার কথা বলা হলেও ইসরায়েল স্পষ্ট করেছে যে তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না, বরং নতুন মানচিত্রে তাদের দখলকৃত অঞ্চল আরও সম্প্রসারিত করেছে। এই পরিস্থিতি ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার সম্পর্কে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মতপার্থক্য তৈরি করেছে।

এদিকে ক্রমবর্ধমান সামরিক ব্যয়ের কারণেও মার্কিন প্রশাসন এই যুদ্ধ দ্রুত শেষ করার চাপে রয়েছে। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছে চলমান যুদ্ধের খরচ এবং অন্যান্য জরুরি বিল মেটাতে তাদের এই মুহূর্তে আরও ৮০ বিলিয়ন (৮ হাজার কোটি) ডলার প্রয়োজন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হওয়ায় আপাতত তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এছাড়া কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল শুরু হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও কিছুটা কমেছে। তবে ইরান ওমানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে এবং ৬০ দিনের আলোচনা শেষে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নতুন ‘সেবা ফি’ আরোপের পরিকল্পনা করছে। ফলে, আগামী ৬০ দিনের মধ্যে যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় পক্ষ কোনো দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছাতে না পারে, তবে মধ্যপ্রাচ্য আবারও এক ভয়াবহ ও অনিয়ন্ত্রিত যুদ্ধের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা