তরুণীকে হত্যা পর আগুনে পোড়ালেন মা-ভাই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

সোমবার, ২২ জুন ২০২৬ , ১১:৪৩ এএম


তরুণীকে হত্যা পর আগুনে পোড়ালেন মা-ভাই
সুজাতা ও গৌরী শঙ্কর কুমার : ছবি সংগৃহীত

ভালোবেসে অন্য জাতির ছেলেকে বিয়ে ও পালিয়ে যাওয়ার অপরাধে এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়েছে তারই মা ও ভাই। ভারতের বিহারের মুজাফফরপুর জেলায় এই ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম সুজাতা কুমারী (১৯)।

সম্পর্কের শুরু ২০২০ সালে। মুজাফফরপুরের ঘনসাউত গ্রামের গৌরী শঙ্কর কুমার (২২) নামের এক যুবকের সঙ্গে সুজাতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ বছরের প্রেম শেষে গত ১৮ জানুয়ারি তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। এরপর হরিয়ানায় গিয়ে নতুন জীবন শুরু করেন। তবে সুজাতার পরিবার থানায় অপহরণের মামলা দায়ের করলে গত ১১ ফেব্রুয়ারি পুলিশ তাদের আটক করে মুজাফফরপুরে ফিরিয়ে আনেন। আদালতে সুজাতা নিজের ইচ্ছায় বিয়ে করার জবানবন্দি দিলেও পুলিশ গৌরী শঙ্করকে জেলে পাঠিয়ে দেয়। সুজাতাকে তার এক খালার জিম্মায় রাখে।

এরপরই শুরু হয় পরিবারের খুনের পরিকল্পনা। গত মার্চ মাসে হোলির (দোল পূর্ণিমা) উৎসবের দিন সুজাতার মা কৌশলে খালাবাড়ি থেকে সুজাতাকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। কিছুদিন পর ৩১ মার্চ জেল থেকে মুক্তি পান গৌরী শঙ্কর। সেদিনই সুজাতার সঙ্গে তার শেষবারের মতো ফোনে কথা হয়। এরপর থেকেই সুজাতা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান।

আরও পড়ুন

এদিকে গৌরী শঙ্কর স্ত্রীর কোনো খোঁজ না পেয়ে এবং পুলিশের কাছ থেকে সাহায্য না পেয়ে অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, সুজাতার পরিবার তাকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে। পুলিশ ব্যবস্থা না নিলে তিনি আত্মহত্যা করবেন। এই ভিডিওটি দ্রুত ভাইরাল হলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।

গণমাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ। ডিএসপির নির্দেশে পুলিশ দ্রুত সুজাতার ভাই অভিষেক কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে নিজের বোনকে হত্যার কথা স্বীকার করেন অভিষেক। 

অন্য জাতির ছেলের সঙ্গে বোনের পালিয়ে বিয়ে করাটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি জানান অভিষেক কুমার।

তিনি জানান, তার মা সুজাতাকে বাড়িতে ফিরিয়ে আনার পর, অভিষেক ও তার কয়েকজন আত্মীয় মিলে সুজাতাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে ও সমস্ত প্রমাণ মুছে ফেলতে রাতেই তড়িঘড়ি করে সুজাতার মরদেহ পুড়িয়ে ফেলা হয়।

এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত মা ও ভাইসহ বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান জোরদার করছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission