বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০২:৪০ পিএম


সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু
নিহত বিনীত কুমার দুবে। ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিনীত কুমার দুবে (৪৬) নামে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। যা বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমানা ঘেঁষে অবস্থিত।

আরও পড়ুন

নিহত বিনীত কুমার দুবে (৪৬) বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন এবং ঘটনাকালে সীমান্ত টহল দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মিথিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি অরক্ষিত অংশে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় এলাকাজুড়ে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত শুরু হয়। সীমান্তের ‘জিরো লাইন’-এর কাছে খোলা আকাশের নিচে নজরদারির সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন দুবে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে মিথিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: দ্য টেলিগ্রাফ

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission