ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অ্যান্ডি বার্নহ্যামকে নিয়ে প্রথম মন্তব্যেই খোঁচা দিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ও বর্তমান এমপি অ্যান্ডি বার্নহ্যাম । ছবি: এএফপি

ব্রিটেনের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বার্নহ্যামকে ‘খুবই উদারপন্থী’ বলে উল্লেখ করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন, তার সঙ্গে সম্পর্ক সহজ নাও হতে পারে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বুধবার (২৪ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, অ্যান্ডি বার্নহ্যাম সম্পর্কে তিনি খুব বেশি জানেন না। তবে শুনেছেন, তিনি অত্যন্ত উদারপন্থী। ট্রাম্পের মতে, এমন হলে উত্তর সাগরে তেল অনুসন্ধানের পথও হয়তো তিনি খুলবেন না।

ট্রাম্প আরও বলেন, ব্রিটেন বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তার এই মন্তব্য দেশটির রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

আরও পড়ুন

অ্যান্ডি বার্নহ্যাম এর আগে ট্রাম্পের সমালোচনাও করেছিলেন। চলতি মাসে নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিকে ‘বিভক্ত’ ও ‘বিষাক্ত’ বলে মন্তব্য করেন।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার ঘটনার সময়ও বার্নহ্যাম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ট্রাম্পকে সমর্থন দেওয়া যেকোনো ব্রিটিশ রাজনীতিকের লজ্জিত হওয়া উচিত।

এদিকে ব্রিটেনের পদত্যাগকৃত সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের সম্পর্কও সাম্প্রতিক সময়ে কিছুটা শীতল হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। বিশেষ করে ইরান ইস্যুকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে দূরত্ব বেড়েছে বলে আলোচনা রয়েছে।

অন্যদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। যদিও রুটে দাবি করেন, ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে এবং সহযোগিতা অব্যাহত রেখেছে।

Web-Image..
ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে (২৪ জুন, ২০২৬) বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তবে ট্রাম্প সেই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নন বলেও বৈঠকে ইঙ্গিত দেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত