ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সেনাপ্রধান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত

উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা।

রোবববার (২৮ জুন) জারি করা নির্দেশনায় তিনি বলেছেন, ডেইলি মনিটর এবং এনটিভি উগান্ডা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার অনুমতি ছাড়া আর এগুলো খোলা হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অবস্থান পরিষ্কার করে সেনাপ্রধান কেইনেরুগাবা বলেন, উগান্ডায় আমি স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করি না। এখন থেকে উগান্ডা সম্পর্কে সব নেতিবাচক সংবাদ প্রকাশের আগে আমার দপ্তরের অনুমোদন নিতে হবে। উগান্ডার সব মিডিয়াকে এখন থেকে সেনাবাহিনীর নির্ধারিত আইন মেনে চলতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ২০১৭ সালে তার বাবা ও প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তাকে যেকোনো গণমাধ্যম বন্ধ করার ক্ষমতা দিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্সের তথ্যানুযায়ী, ডেইলি মনিটর দেশটির সবচেয়ে বড় স্বাধীন পত্রিকা এবং এনটিভি উগান্ডা অন্যতম বৃহৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল। এই দুটি প্রতিষ্ঠানেরই মালিকানায় রয়েছে ন্যাশনাল মিডিয়া গ্রুপ।

ডেইলি মনিটর জানিয়েছে, রাজধানী কাম্পালার নামুওঙ্গোতে নেশন মিডিয়া গ্রুপ (এনএমজি) উগান্ডার প্রধান কার্যালয় এবং সেরেনা হোটেল অফিসের বাইরে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। কর্মীদের ভাষ্য অনুযায়ী, কাউকে ভবনে প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না।

এনএমজির মালিকানাধীন এনটিভি উগান্ডা, স্পার্ক টিভি এবং তাদের অন্যান্য টেলিভিশন ও রেডিও সম্প্রচারও রোববার দেশজুড়ে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।

উগান্ডার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংগঠনটি এই পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, এটি দেশের গণমাধ্যম ব্যবস্থা এবং সংবিধানে নিশ্চিত করা মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্টের ছেলে। বিশ্লেষকরা মনে করছেন, তিনিই বর্তমানে দেশটির ডি ফ্যাক্টো বা প্রকৃত শাসক হিসেবে ক্ষমতা পরিচালনা করছেন। স্বাধীন সংবাদমাধ্যমের ওপর এমন নজিরবিহীন হস্তক্ষেপ উগান্ডার রাজনৈতিক ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে শত শত সুপারশপের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
আরও পড়ুন
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান
বিশ্বের সবচেয়ে কমবয়সী রাজার মৃত্যু
রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান