ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে জিও নিউজের সম্প্রচার স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের অন্যতম বৃহৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানে ‘আপত্তিকর’ ধর্মীয় দৃশ্য প্রচারের অভিযোগে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা এই পদক্ষেপ নেয়। তবে সম্প্রচারিত ওই কন্টেন্টের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে জিও নিউজ।

রোববার (২৮ জুন) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, গত ২৬ জুন প্রচারিত ওই অনুষ্ঠানে জিও নিউজ এমন কিছু ‘ধর্মীয় দৃশ্যায়ন’ সম্প্রচার করেছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে।

তবে এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে রোববার (২৮ জুন) এক বিবৃতিতে জিও নিউজ জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়বস্তু অনিচ্ছাকৃতভাবে সম্প্রচারিত হয়েছে। এটি চ্যানেলটির সম্পাদকীয় অবস্থান বা বিশ্বাসের প্রতিফলন নয়।

পাকিস্তানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের অন্যান্য সম্মানিত ব্যক্তিত্বের চিত্র বা প্রতিকৃতি প্রদর্শন অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অতীতে পশ্চিমা দেশগুলোতে প্রকাশিত ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভও হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ধর্মীয় বিরোধ খুব দ্রুত জনরোষের সৃষ্টি করতে পারে। এ কারণে মহররম উপলক্ষে দেশটির কর্তৃপক্ষ সাধারণত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন

পাকিস্তানের অন্যতম বৃহৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ জানিয়েছে, বিতর্কিত বিষয়বস্তু তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে। চ্যানেলটির দাবি, সম্প্রচারিত ফুটেজে ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু মানুষের পালন করা ধর্মীয় আচার-অনুষ্ঠান দেখানো হয়েছিল। এর উদ্দেশ্য ছিল স্থানীয় রীতিনীতি তুলে ধরা, কোনও ধর্মীয় মতাদর্শের প্রতি সমর্থন জানানো নয়।

পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলেছে, সম্পাদকীয় পর্যায়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছে জিও নিউজ। তাই চ্যানেলটিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিল অব কমপ্লেইন্টসের কাছেও পাঠানো হয়েছে।

পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। দেশটিতে বিভিন্ন সময় টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার ব্যবস্থা, সম্প্রচার স্থগিত এবং সম্প্রচার-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য এসেছে বড় ধরনের এক সুখবর। সে দেশে যেসব বিদেশি নাগরিকের ভিসা বা রেসিডেন্সি পারমিটের (আকামা) মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বকেয়া জরিমানার ৭৫ শতাংশ মওকুফ বা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুর্দিস্তান সরকার। বুধবার ( ২১ অক্টোবর)  কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের বার্তা অনুযায়ী, কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ নম্বর ৩২৫৫৭-এর আওতায় নির্ধারিত শর্ত পূরণকারী বিদেশি নাগরিকদের বিলম্বজনিত জরিমানার ৭৫ শতাংশ মওকুফ করা হবে। অর্থাৎ, তাদের মোট জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। ঘোষণায় বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিক বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি কিংবা ভিসাকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, তারা এ সুবিধার আওতায় আসবেন। একইভাবে যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তারাও নির্ধারিত শর্তে এ ছাড় পাবেন। এ ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা নম্বর ১-এ উল্লেখিত বিলম্বজনিত জরিমানার ওপর ছাড় কার্যকর হবে। জরিমানায় ছাড় পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তারা এ সুবিধা নিতে পারবেন। কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এ সিদ্ধান্ত স্বস্তির সুযোগ তৈরি করেছে। বিশেষ করে যাদের ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছিল, তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জরিমানার ৭৫ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ পাবেন। তবে এ সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে প্রযোজ্য নিয়ম ও শর্ত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আরটিভি/টিআর
ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক
বিয়েতে অস্বীকৃতি প্রেমিকের, দুই সন্তানের গলা কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা 
ভারতের রাজস্থানে প্রেমিক আগের সংসারের সন্তানদের মেনে নিতে রাজি না হওয়ার জেরে প্রথম স্বামীর ঘরে জন্ম নেওয়া ১৩ বছর বয়সী যমজ দুই ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
বিয়েতে অস্বীকৃতি প্রেমিকের, দুই সন্তানের গলা কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা 
মালয়েশিয়ায় অবৈধ বিদেশিদের ধরতে সেনা মোতায়েনের প্রস্তাব সংসদে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে  বড় ধরনের অভিযান চালানোর প্রস্তাব দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্য দাতুক ড. রাদজি জিদিন। এ
মালয়েশিয়ায় অবৈধ বিদেশিদের ধরতে সেনা মোতায়েনের প্রস্তাব সংসদে
মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা
মালয়েশিয়া সরকার ইসরায়েলে তৈরি নেভিগেশন অ্যাপ ওয়েজ ব্যবহারে সরকারি কর্মীদের নিষেধাজ্ঞা দিয়েছে।
মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা
ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে
যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন কার্যক্রম শুরু করতে পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।
ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে
আরও পড়ুন
কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪
রাতেই ‘কঠিন সিদ্ধান্ত’ নেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...
জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
সালমান আগার সেঞ্চুরিতে পাকিস্তানের জয়