ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

এবার মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সুবিধা দেয়, এমন সব বিকল্প জ্বালানি রপ্তানি করিডর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির এই হুমকির আগে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় এবং এর জবাবে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর ওপর নতুন করে কঠোর অবরোধ আরোপ করে।

বুধবার (১৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতের বরাতে বার্তা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদন বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই পাবে, না হয় কেউই পাবে না।

বিশ্লেষকদের মতে, ইরান মূলত ইয়েমেনের মিত্র গোষ্ঠী হুথি মিলিশিয়াদের ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব–এল–মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার একটি পরোক্ষ ইঙ্গিত দিচ্ছে। যদি এমনটি ঘটে, তবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহন পথ একই সঙ্গে চরম ঝুঁকির মুখে পড়বে। সংকীর্ণ এই বাব–এল–মান্দেব প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, যা সৌদি আরবের তেল রপ্তানি ও বৈশ্বিক সমুদ্রপথে পণ্য পরিবহনের অন্যতম প্রধান রুট।

এদিকে ইরানের প্রেস টিভির খবরে বলা হয়, সোমবার (১৩ জুলাই) হুথিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও একই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা অব্যাহত রাখে, তবে তারা বাব–এল–মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দিতে প্রস্তুত আছেন। তার দাবি, এটি করা হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম এক লাফে ২০০ ডলারে গিয়ে পৌঁছাতে পারে।

আরও পড়ুন

মুলত সোমবার হুথিরা নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি আরব বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে দেশটির অভ্যন্তরে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্য দিয়ে সৌদি আরব ও ইরান–সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে গত চার বছর ধরে চলা অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়।

প্রসঙ্গত, হুথিরা এর আগেই প্রমাণ করেছেন যে বাব–এল–মান্দেব প্রণালি বন্ধ করার মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করার সামরিক সক্ষমতা তাদের আছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই গোষ্ঠীটি লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা ‘দুর্বল করতে’ মার্কিন সামরিক বাহিনী নতুন দফায় দেশটিতে হামলা শুরু করার মাত্র এক দিন পরই আইআরজিসির পক্ষ থেকে এই নতুন হুমকি এলো।

যুক্তরাষ্ট্রের দাবি, গত এক সপ্তাহে ইরান সাতটি বাণিজ্যিক জাহাজে অনাকাঙ্ক্ষিত হামলা চালিয়েছে, যার ফলে প্রায় এক ডজন নাবিক নিহত, নিখোঁজ বা আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তারা হরমুজ প্রণালির আশপাশ ও ইরানের উপকূলীয় এলাকায় কয়েক ডজন সামরিক স্থাপনায় টানা সাত ঘণ্টা ধরে ব্যাপক অভিযান চালিয়েছে।

এদিকে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অশুভ তৎপরতার অবসান না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি কোনোভাবেই খোলা হবে না। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলার উপযুক্ত জবাবে তারা ইতিমধ্যেই বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই প্রণালি দিয়েই সম্পন্ন হতো।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’।
জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
পবিত্র মসজিদুল হারামের সুপরিচিত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। 
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির মৃত্যু 
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
সৌদি আরবের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা-মা ও তাদের পাঁচ সন্তান রয়েছেন। রোববার পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা এলাকায় আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির ট্রাফিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটি গাড়িতে থাকা একই পরিবারের সাতজন ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে ছিলেন বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে। অন্য গাড়িতে থাকা দুই তরুণও এ দুর্ঘটনায় প্রাণ হারান। পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, হঠাৎ একটি গাড়ির গতিপথ পরিবর্তনের কারণে সংঘর্ষ হয়ে থাকতে পারে। দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও সৌদি রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাকবলিত গাড়ির ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ করে। তথ্যসূত্র: গালফ নিউজ আরটিভি/এসকে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
ভার্জিনিয়ায় গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী
কিছুদিন ধরে তিনি যেখানেই যাচ্ছিলেন, সেখানেই কোনো না কোনো গাড়ির নম্বর প্লেটে ‘০-৮-১-১-৬’ সংখ্যাটি তার নজরে আসছিল। ক্রমাগত একই সংখ্যা চোখের সামনে ভেসে ওঠায় তিনি এটিকে নিজের ভাগ্য পরীক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
ভার্জিনিয়ায় গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী
পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল
সমুদ্রের পানির ১০ মিটার বা প্রায় ৩৩ ফুট গভীরেও সৌরবিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন চীনা বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, পানির নিচে সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় এশিয়ার শেয়ারবাজারে পতন, বেড়েছে তেলের দাম
ইরানের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ