প্রেমিক নদীতে ঝাঁপ দিতেই কেটে পড়লেন প্রেমিকা!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১২:২২ এএম


প্রেমিক নদীতে ঝাঁপ দিতেই কেটে পড়লেন প্রেমিকা!
ছবি : সংগৃহীত

একসঙ্গে মরার ওয়াদা করে যমুনা নদীর সেতুতে এসেছিলেন প্রেমিক-প্রেমিকা। তবে সময় আসতেই প্রকাশ হল প্রেমিকার আসল চেহারা। প্রেমিকা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। এরপর প্রেমিক নদীতে লাফ দিতেই নিজের পথ ধরলেন প্রেমিকা। হেঁটে চলে গেলেন বাড়ি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে। বৃহস্পতিবারের (১৬ জুলাই) এই ঘটনার পর ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, ওই প্রেমিক যুগল একসঙ্গে আত্মহত্যা করার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তাদের মধ্যে আগে থেকেই এমন পরিকল্পনা ছিল। সেতুতে দাঁড়িয়ে দুজনে শেষবারের মতো কথাও বলেন।

আরও পড়ুন

পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা নামে ওই যুবক হঠাৎ করেই যমুনা নদীতে ঝাঁপ দেন। কিন্তু তীরে দাঁড়িয়ে থাকা প্রেমিকা আর ঝাঁপ দেননি। চোখের সামনে প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখেও তিনি শান্তভাবে সেখান থেকে হেঁটে চলে যান।

যুবকের লাফ দেওয়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় ডুবুরি দল। তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন তারা। বেশ কিছুক্ষণের চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে আনু গুপ্তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

ঘটনার আসল কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, ওই যুবকের সঙ্গে থাকা তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission