ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সাপের কামড় নিয়ে হাসপাতালে যাওয়া আমেরিকান ব্যক্তির ঘাড়ে ১৫ কোটি টাকার বিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম
চিকিৎসাধীন ক্রিস হাওয়ার্থ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিষধর র‍্যাটলস্নেকের কামড়ে আক্রান্ত এক ব্যক্তি অলৌকিকভাবে বেঁচে ফেরেন। তবে হাসপাতাল থেকে পাওয়া আকাশচুম্বী এক মেডিকেল বিল দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছেন তিনি।

ক্রিস হাওয়ার্থ নামের ওই ব্যক্তিকে সাপের বিষ থেকে বাঁচাতে চিকিৎসকদের মোট ৫৪ ডোজ অ্যান্টি-ভেনম দিতে হয়েছিল, যার ফলে তার মোট চিকিৎসার খরচ দাঁড়িয়েছে ১.৩ মিলিয়ন ডলার বা ১৩ লাখ মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকারও বেশি)। সাপের বিষের জটিল প্রতিক্রিয়ার কারণে একটি হাসপাতালের সম্পূর্ণ অ্যান্টি-ভেনম শেষ হয়ে যাওয়ার পর তাকে হেলিকপ্টারে করে অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়।

ঘটনাটির সূত্রপাত হয় যখন ক্রিস আইডাহো থেকে ক্যালিফোর্নিয়ার ওরোভিলে তার পরিবারের সাথে দেখা করতে যান। একটি বৃষ্টির দিনে মায়ের বাগানে হাঁটার সময় তিনি অসাবধানতাবশত একটি বিষধর র‍্যাটলস্নেকের ওপর পা দিয়ে ফেলেন। প্রথমে সাপের কামড়কে গাছের কাঁটার আঘাত ভেবে ভুল করলেও, কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসকষ্ট শুরু হয়, জিহ্বা অবশ হয়ে যায় এবং লিম্ফ নোড ফুলে ওঠে।

পরিস্থিতি বেগতিক দেখে তার স্ত্রী জেনি হাওয়ার্থ তাকে দ্রুত ওরোবিলের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ৩৬টি অ্যান্টি-ভেনমের ভায়াল দেওয়ার পর হাসপাতালের সম্পূর্ণ স্টক শেষ হয়ে যায়। এরপর জরুরি ভিত্তিতে তাকে হেলিকপ্টারে করে স্ট্যানফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার জীবন বাঁচাতে আরও ১৮টি ভায়াল অ্যান্টি-ভেনম দিতে হয়।

ক্রিসের স্ত্রী জেনি একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে জানান, প্রতিটি অ্যান্টি-ভেনম ভায়ালের দাম ছিল ১৩ হাজার ডলার এবং স্ট্যানফোর্ড হাসপাতালে প্রতি রাতের খরচ ছিল ৬১ হাজার ডলার। এই বিপুল পরিমাণ অ্যান্টি-ভেনম, রক্ত সঞ্চালন, সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার কারণেই বিলটি এত বিশাল অঙ্কে পৌঁছায়।

জেনি জানান, তাদের ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবিমা এই বিলের একটি অংশ বহন করবে, এবং এই ১৩ লাখ ডলারের হিসাবটি বিমার টাকা বাদ দেওয়ার আগের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্রিসের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে উঠেছিল এবং তার শরীরে রক্ত জমাট বাঁধার জটিল রোগ 'ডিআইসি' (Disseminated Intravascular Coagulation) দেখা দিয়েছিল, যা পুরো পরিবারের জন্য ছিল অত্যন্ত ভীতিকর।

আরও পড়ুন

২৬ মে থেকে ক্রিস কর্মক্ষেত্রে যেতে পারছেন না এবং তার জমানো সব ছুটিও শেষ হয়ে গেছে। গত সাত সপ্তাহ ধরে পরিবারটিতে কোনো বেতন না আসায় এবং সামনে এত বড় মেডিকেল বিল থাকায়, তারা চরম মানসিক ও আর্থিক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বর্তমানে ক্রিস প্রায় ৮০ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো পা ফোলা এবং তীব্র ক্লান্তির মতো পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন।

এই কঠিন পরিস্থিতি মোকাবিলায়, তাদের পরিবারকে সাহায্য করতে স্থানীয় মানুষ এগিয়ে এসেছেন এবং একটি তহবিল গঠনের মাধ্যমে ইতোমধ্যে ১০ হাজার ডলারেরও বেশি অর্থ সংগৃহীত হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
ভারতে ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটার হিসেবে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বার্ষিক হালনাগাদ প্রক্রিয়া থমকে আছে।
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা, বাড়ল পুরস্কারের অর্থমূল্য 
চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে। ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে ধাপে ধাপে ছয়টি বিভাগে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।
৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা, বাড়ল পুরস্কারের অর্থমূল্য 
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধান পাওয়ার দাবি নিয়ে আবারও আলোচনায় এসেছে তুরস্কের একটি রহস্যময় স্থান।
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন শহরে পৃথক দুই বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
ভারতের পশ্চিম মেদিনীপুরের শালবনিতে উদ্ধার হলো মা হাতি ও তার দুই শাবকের নিথর দেহ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকা থেকে তিনটি হাতির দেহ উদ্ধার করা হয়।
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
আরও পড়ুন
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
মিসিসিপিতে নারীর ঝুলন্ত মরদেহ, গ্রেপ্তার তৃতীয় সন্দেহভাজন
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, শত শত ফ্লাইট বাতিল