ইরানে মার্কিন হামলা: খার্গ দ্বীপে হরিণের আর্তনাদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১০:১০ পিএম


ইরানে মার্কিন হামলা: খার্গ দ্বীপে হরিণের আর্তনাদ
ছবি প্রতীকী: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার পর আতঙ্কে রাস্তায় হরিণের ছুটে চলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও ভারতে দেশটির দূতাবাস ভিডিওটি শেয়ার করেছে।

ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের শব্দের মধ্যে এবং হরমুজ প্রণালির কাছে হামলার সময় দ্বীপজুড়ে আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে হরিণগুলো। ভিডিওটি যুদ্ধের কারণে বন্যপ্রাণী তাদের প্রাকৃতিক আবাস ছেড়ে বেরিয়ে আসার চিত্র তুলে ধরেছে।

গত মাসে ইরানের ফার্স বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালে দক্ষিণাঞ্চলের খার্গ দ্বীপে অন্তত ২৫টি হরিণ মারা গেছে। তবে পরিবেশ কর্মকর্তাদের ধারণা, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

আরও পড়ুন

ইরানের বন্যপ্রাণী সুরক্ষা ও ব্যবস্থাপনা দপ্তর উপপরিচালক মাসুমেহ সাফায়ি বলেন, এই সংখ্যা শুধু সামরিক এলাকার বাইরের হিসাব। এখন পর্যন্ত নথিভুক্ত সংখ্যার তুলনায় প্রকৃত প্রাণহানি আরও বেশি।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ক্ষতি শুধু তাৎক্ষণিক প্রাণহানিতেই সীমাবদ্ধ নয়। বিস্ফোরণ, আবাসস্থল ধ্বংস এবং তীব্র শব্দ বন্যপ্রাণীর মধ্যে চরম মানসিক চাপ, আঘাত ও আচরণগত পরিবর্তন সৃষ্টি করে। তেহরানের লাভিজান বার্ড গার্ডেনে আতঙ্কে খাঁচার সঙ্গে ধাক্কা লেগে পাখি মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া অন্যান্য পুনর্বাসন কেন্দ্রেও আতঙ্কিত প্রাণীর দেখা মিলেছে। বিশেষজ্ঞদের মতে, ছোট আকারের প্রাণীগুলো বিস্ফোরণের অভিঘাত ও আবাসস্থল হারানোর ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission