ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চাচার চোখের সামনেই ভাতিজাকে টেনে নিলো কুমির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম
ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় ঘাগরা নদীর তীরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। চাচার চোখের সামনেই ১২ বছর বয়সী এক কিশোরকে টেনে নদীতে নিয়ে গেছে ওঁত পেতে থাকা এক বিশাল কুমির। দীর্ঘ সময় পর নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত কিশোর ঘটনার দিন তার চাচা উদয়রাজ সিংয়ের সঙ্গে ঘাগরা নদীর কাছাকাছি নিজেদের কৃষিজমিতে কাজে গিয়েছিল। সেখানে একপর্যায়ে কিশোরটি নদীর তীরে হঠাৎ একটি কুমির তার ওপর হামলা চালায়।

আরও পড়ুন

কিশোরটির আর্তচিৎকার শুনে চাচা উদয়রাজ দ্রুত তাকে বাঁচাতে ছুটে যান এবং কুমিরের মুখ থেকে তাকে টেনে আনার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু কুমিরের শক্তির কাছে তিনি পরাস্ত হন। চোখের পলকেই কিশোরটিকে টেনে গভীর পানিতে নিয়ে অদৃশ্য হয়ে যায় কুমিরটি।

এই হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী নদীর তীরে জড়ো হন। পরে পুলিশ ও বাহরাইচ বন বিভাগের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি করা হলেও প্রথম দিকের চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে মঙ্গলবার সন্ধ্যার দিকে নদী থেকে ওই কিশোরের নিথর দেহ উদ্ধার করা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ